এদিকে ওই ঘটনার অব্যহতি পরেই এদিন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাওকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির।

ফাইল ছবি।
শেষ আপডেট: 7 October 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটায় (Nagrakata case) বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পরেও রাজ্যে পুলিশ কাউকে গ্রেফতার না করায় কড়া প্রতিক্রিয়া জানাল রাজ্য বিজেপি (BJP)।
এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattachariya) বলেন, “যাঁরা এই হামলায় জড়িত, তাঁরা পাতালেও ঢুকলে কেন্দ্রীয় সরকার তাঁদের আইনের আওতায় নিয়ে আসবে।” এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তদন্তের দাবি জানান (NIA Investigation) বিজেপির রাজ্য সভাপতি।
শমীকের কথায়, "ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তরা এখনও অধরা, এর থেকেই স্পষ্ট এই সরকার অপরাধীদের আশ্রয়দাতা। তবে এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। সেকারণেই এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি।"
সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন খগেন এবং শঙ্কর। ইটের আঘাতে রক্তাক্ত হন খগেন, হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শঙ্কর ঘোষের উপরেও চড়-ঘুষির চেষ্টা হয় বলে অভিযোগ। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
এদিকে ওই ঘটনার অব্যহতি পরেই এদিন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাওকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির।