Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর নির্দেশেই হামলা: শুভেন্দু, মিরিকের ধসবিধ্বস্ত সৌরিণীতে বিরোধী দলনেতা

 শুভেন্দুর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেখানে দাঁড়িয়ে সোমবার নাগরকাটায় সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর নির্দেশেই হামলা: শুভেন্দু, মিরিকের ধসবিধ্বস্ত সৌরিণীতে বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 October 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: এক রাতের বৃষ্টি, সঙ্গে ভয়াবহ ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের (North Bengal Flood Situation) বিস্তীর্ণ এলাকা। মিরিকের বহু এলাকা এখনও বিচ্ছিন্ন। মঙ্গলবার মিরিকের সৌরিণীর এমনই এক গ্রামে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেখানে দাঁড়িয়ে সোমবার নাগরাকাটায় সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, "ত্রাণ দিতে যাওয়া সাংসদকে মেরে তার চোখের হাড় ভেঙে দিল। বাংলায় তো গুন্ডাদের রাজ চলছে। সেই সঙ্গে এই মুখ্যমন্ত্রীর আচরণ গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে বিপজ্জনক। কারণ, এতবড় হামলার পরও তিনি নিন্দা করেননি, গ্রেফতারের নির্দেশ দেননি। আমি তো খবর পেয়েছি, উদয়ন গুহকে ভাল করে আতিথেয়তা করা হয়েছে।"

সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। লোহার রড, বোল্ডার দিয়ে সাংসদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর চোখ, মুখ-সহ একাধিক জায়গায় গভীর ক্ষত। চিকিৎসকদের মতে, শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

শুভেন্দুর অভিযোগ, হামলার পর প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল, অথচ এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও এখনও একজনকে গ্রেফতার করা হয়নি।  এ ব্যাপারে রাজ্যের পুলিশ প্রশাসন এবং শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা এও বলেন, "পুরো বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন। অপরাধীদের গ্রেফতার করার জন্য যা যা করা দরকার করব।"

এদিন দুপুরে ধস বিধ্বস্ত মিরিকের সৌরিণীতে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী, দার্জিলিংয়ের সাংসদ এবং রাজ্যের বিরোধী দলনেতা। দলের তরফে বিধ্বস্ত এলাকার মানুষের হাতে ত্রাণও পৌঁছে দেওয়া হয়। শনিবার রাতের দুর্যোগে সৌরিণী গ্রামের বেশ কিছু ঘর, বাড়ি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। স্থানীয়রা জানান, রবিবার এই গ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ভয়াবহ দুর্যোগে। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।


```