Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'জমা নিয়েই খরচ করা উচিত', ধর্ষণের ঘটনা প্রসঙ্গে ঠিক কী বোঝাতে চাইলেন বিরোধী দলনেতা

সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে এনকাউন্টারের ঘটনা ঘটেছে একাধিকবার। শুধুমাত্র ধর্ষণে অভিযুক্তদের নয়, অন্যান্য অপরাধে যুক্ত অপরাধীরাও পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন।

'জমা নিয়েই খরচ করা উচিত', ধর্ষণের ঘটনা প্রসঙ্গে ঠিক কী বোঝাতে চাইলেন বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 October 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে মহারাষ্ট্র (Maharastra), উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো শাসন দরকার। নাহলে এই মডেলই চলতে থাকবে! সাংবাদিক বৈঠক করে এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে ঘটে যাওয়া পরপর ধর্ষণ-গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও বড় দাবি করলেন তিনি। বললেন - অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত! ঠিক কী বোঝাতে চাইলেন তিনি?

দুর্গাপুরে (Durgapur) এক বেসরকারি মেডিক্যাল কলেজের (Medical College) দ্বিতীয় বর্ষের পড়ুয়া সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে ধর্ষণের (Rape) শিকার হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় এখন তোলপাড় বাংলা। এদিকে জলপাইগুড়ির রাজগঞ্জেও এক ষাটোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল। শুভেন্দুর কথায়, গোটা বাংলায় (West Bengal) এই ধরনের মানুষ ছড়িয়ে রয়েছে। আরজি করের ঘটনার পরও এমন ঘটনার সংখ্যা না কমায় তিনি ব্যাপকভাবে সরব হয়েছেন রাজ্য পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। তাই 'খরচের' নিদান দিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে এনকাউন্টারের (Encounter) ঘটনা ঘটেছে একাধিকবার। শুধুমাত্র ধর্ষণে অভিযুক্তদের নয়, অন্যান্য অপরাধে যুক্ত অপরাধীরাও পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন। বাংলাতেও কার্যত যোগীর নীতি চাইছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে, মেয়েরা সুরক্ষিত নয়। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এই সময়ে পুলিশ-মুখ্যমন্ত্রীর কী অবস্থান তা জানতে চান তাঁরা।

শুভেন্দু বলেন, ''কিছু হলেই তো পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। কিন্তু এই ঘটনাগুলির ক্ষেত্রে তাঁদের কোনও ভূমিকা থাকে না। এদের তো জমা করার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলার কথা।'' শুভেন্দুর সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী না করা পর্যন্ত এই ঘটনা কমবে না।

দুর্গাপুর এবং জলপাইগুড়ির ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাঁরা যা যা করার তাই করবেন। দরকারে আইনি সাহায্য দেওয়া, প্রতিবাদ, আন্দোলন সবই হবে। তাঁরা চুপ করে বসে থাকবে না বলেই স্পষ্ট করেছেন।

তবে 'এনকাউন্টার' তত্ত্ব এখন শুভেন্দু একা বলছেন এমনটা নয়। এর আগে আরজি করের ঘটনার সময়ও এই দাবি উঠেছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে কথা বলেছিলেন। জয়নগরের ধর্ষণকাণ্ডের পর ঘাটালের তৃণমূল সাংসদ দেবও একই সুরে সুর চড়িয়েছিলেন।


```