Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'মমতার কর্মকাণ্ডে মানুষ বিরক্ত, এই সরকার আর মাত্র ৬ সপ্তাহ!' ধর্নাকে কটাক্ষ করে দাবি শুভেন্দুর

ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় জোট বাঁধলে এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে - এমন মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক। তাঁর অভিযোগ, এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক বিভাজনকে বাড়িয়ে দেয়। 

'মমতার কর্মকাণ্ডে মানুষ বিরক্ত, এই সরকার আর মাত্র ৬ সপ্তাহ!' ধর্নাকে কটাক্ষ করে দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 March 2026 15:27

দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরাগামী বিমানে ওঠার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিক রাজনৈতিক ইস্যুতে তীব্র আক্রমণ শানান রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2026) ঘিরে উত্তেজনার আবহে তাঁর বক্তব্যে উঠে আসে প্রশাসন, সাম্প্রদায়িক রাজনীতি এবং কেন্দ্রের প্রতিনিধিদের প্রতি আচরণ নিয়ে নানা অভিযোগ।

এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের কর্মকাণ্ডে (TMC Dharna) সাধারণ মানুষ বিরক্ত। তাঁর দাবি, দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court) সাম্প্রতিক মন্তব্যেও সেই অসন্তোষের প্রতিফলন স্পষ্ট। বিরোধী দলনেতার কথায়, রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক আচরণ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় জোট বাঁধলে এক মুহূর্তে সব শেষ করে দিতে পারে - এমন মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক। তাঁর অভিযোগ, এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক বিভাজনকে বাড়িয়ে দেয়। বিরোধী দলনেতার দাবি, মুসলিম সম্প্রদায় বর্তমানে হুমায়ুন নামের এক ব্যক্তির পিছনে সংগঠিত হয়েছে এবং সেই আবহকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে।

তিনি রাজ্যের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্য, পয়লা বৈশাখের পর যে কোনও দিন নির্বাচন হতে পারে। এই সরকার আর মাত্র ছয় সপ্তাহ রয়েছে। খুব শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশিত হবে বলে তিনি দাবি করেন। সেই প্রেক্ষিতে মানুষের কাছে তাঁর বার্তা - রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হোন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিন।

একই সঙ্গে তিনি রাজ্য প্রশাসনের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন। কলকাতার এক পাঁচতারা হোটেলে রাজীব কুমারের যাওয়া নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। শুভেন্দুর বক্তব্য, যে ধরনের আচরণ এখন দেখা যাচ্ছে তা অত্যন্ত অনৈতিক। তাঁর অভিযোগ, এখনও সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ না করেও তাঁকে যেভাবে সম্মান জানানো হচ্ছে তা প্রশাসনিক শালীনতার সঙ্গে মানানসই নয়।

কেন্দ্রীয় প্রতিনিধিদের সফর নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী নিতিন নবীনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা সরকারকে স্পষ্ট করতে হবে। শুভেন্দুর দাবি, এর আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে একই ধরনের অপমানজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, যার সাক্ষী তিনি নিজে।


```