Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব সমর্থন করেও পাকিস্তানে যাওয়ার পরামর্শ! কাকে নিশানা শুভেন্দুর

বিজেপির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর। সেই অভিযোগ নিয়ে শুভেন্দুর দাবি, তাঁদের লড়াই কোনও নির্দিষ্ট জাতি-ধর্ম বা ব্যক্তির বিরুদ্ধে নয়। 

অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব সমর্থন করেও পাকিস্তানে যাওয়ার পরামর্শ! কাকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 10 June 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) বদলা নিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছিল। মঙ্গলবার রাজ্য বিধানসভায় (Bidhansabha) সেনাবাহিনীকে সম্মান জানাতে এই অভিযান নিয়েই আলোচনা হয়। একইসঙ্গে প্রস্তাবও আনা হয়। রাজ্য সরকারের সঙ্গে চরম বিরোধ থাকলেও এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বিজেপি। তবে শাসক শিবিরকে তুলোধনা করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

'এই প্রস্তাব আনায় আমরা খুশি।' এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু প্রথম থেকেই তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন রাজ্য সরকারের 'অপারেশন সিঁদুর' নিয়ে প্রস্তাবে সিঁদুর শব্দটি নেই। সেই ইস্যুতে বিধানসভায় হই-হট্টগোল হয় কিন্তু পরে প্রস্তাব সমর্থনের কথা জানান বিজেপি বিধায়ক। তাঁর সাফ কথা, ''বিজেপির সদস্যপদ নিতে গেলে প্রথমেই উল্লেখিত হয় নেশনস ফার্স্ট। দেশ ক্ষত বিক্ষত হলে সবাই একসঙ্গে প্রতিবাদ করে। তাই এই প্রস্তাবকে আমরা সমর্থন করব।''

যদিও প্রস্তাবে সিঁদুর শব্দটি না থাকায় গর্জে ওঠেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে তাঁর মন্তব্য, ''আপনার প্রস্তাবে 'সিঁদুর' শব্দটি নেই কেন? কিসের আপত্তি? সেনাকে কুর্নিশ জানাবেন। আমরা সমর্থন করব, আর আপনারা এক লাইন রাখবেন না? আমার আবেদন প্রস্তাবে 'অপারেশন সিঁদুর' যুক্ত করুন। অতীতে আমার প্রস্তাব আপনারা নিয়েছেন। আর এটা তো দেশের প্রশ্ন।''

বিজেপির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর। সেই অভিযোগ নিয়ে শুভেন্দুর দাবি, তাঁদের লড়াই কোনও নির্দিষ্ট জাতি-ধর্ম বা ব্যক্তির বিরুদ্ধে নয়। লড়াইটা যারা জঙ্গি গোষ্ঠী তৈরি করে তাদের বিরুদ্ধে। এক্ষেত্রে তিনি কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম নেন।

এদিকে, ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' অভিযান নিয়ে সংবাদমাধ্যমে একাধিক বিরূপ মন্তব্য করতে শোনা গেছিল রাজ্যের অনেক মন্ত্রীদের। তিনি প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ''তিন-চারজন যারা এই হাউসের সদস্য তাঁরা 'অপারেশন সিঁদুর' নিয়ে বাইরে নানা কথা বলেছেন। আমি চাই এঁরা ক্ষমা চান।'' স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই বিধানসভায় উত্তেজনা সৃষ্টি হয়। সেই সময়ে শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে উদ্দেশ্যে করে বলেন তাঁকে পাকিস্তান চলে যেতে!

কেন এমন বলেন তিনি? আসলে বিধানসভায় শুভেন্দু বক্তব্য রাখার সময়ে তৃণমূল বিধায়করা হইচই করছিলেন। বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে নানা মন্তব্যও করেন। সেই সময় সরকার পক্ষকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ''আপনারা যাদের লাইনে থাকতে বলেন, তারা বে-লাইনে কথা বলছে। এঁরা আপনাদের নিয়ন্ত্রণে নেই।'' তখনই উদয়ন গুহকে এই ধরণের আচরণ করতে বারণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তারপরও উদয়ন থামেননি।


```