Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাজেট নিয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, নির্মলাকে ধন্যবাদ জানিয়ে বললেন, 'মোদীনমিক্সকে স্যালুট'

এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ''মোদীনমিক্সকে স্যালুট। আয়করে ছাড় থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের কথা ভেবেছে সরকার।

বাজেট নিয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, নির্মলাকে ধন্যবাদ জানিয়ে বললেন, 'মোদীনমিক্সকে স্যালুট'

ফাইল ছবি

শেষ আপডেট: 1 February 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, গরিব মানুষ, নারী সমাজ থেকে শুরু করে যুবসমাজের কথা ভেবে এই বাজেট করা হয়েছে। এর জন্য নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও। 

এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ''মোদীনমিক্সকে স্যালুট। আয়করে ছাড় থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের কথা ভেবেছে সরকার। পাশাপাশি নারীদের সুরক্ষা থেকে যুবসমাজের দিকেও নজর দেওয়া হয়েছে। এই বাজেট স্কুল শিক্ষার দিকেও এমনভাবে নজর দিয়েছে যাতে শিক্ষাক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই আরও উন্নতি হয়।'' 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে বড় ঘোষণা করেছেন। এবার ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত থাকবে, যা মধ্যবিত্ত শ্রেণির জন্য এক গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা। নতুন আয়কর কাঠামো অনুসারে, এই করছাড়ের ফলে দেশের সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। এই বিষয়টি নিয়েই মূলত উচ্ছ্বসিত শুভেন্দু। 

বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করেছেন নির্মলা। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন তিনি। এ ছাড়াও প্রত্যক্ষ কর তথা ডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থায় এবার বড় সংস্কারের পথে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। শনিবার বাজেট বক্তৃতায় (Budget 2025) তা স্পষ্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 


```