Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভোটের মুখে মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু! ঘটনাস্থল থেকেই সরাসরি ফোন সিপি-কে, কী ঘটেছে?

ভোটের আগে ভবানীপুরে মধ্যরাতের উত্তেজনা! নির্বাচনী ক্যাম্প ঘিরে পুলিশ-বিজেপি বচসা, ঘটনাস্থল থেকেই সিপি-কে ফোন শুভেন্দু অধিকারীর।

ভোটের মুখে মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু! ঘটনাস্থল থেকেই সরাসরি ফোন সিপি-কে, কী ঘটেছে?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 March 2026 12:11

দ্য ওয়াল ব্যুরো: দুই কেন্দ্রের প্রার্থী এবং রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হওয়ায় ভোটের আগে প্রচারে ব্যস্ত সময় কাটছে তাঁর। দিনভর নির্বাচনী কর্মসূচি সামলেও বুধবার গভীর রাতে হঠাৎই ভবানীপুরে ছুটে যেতে হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে ঘটনাস্থল থেকেই কলকাতা পুলিশের কমিশনারকে ফোন করতে হয় তাঁকে।

ঘটনাটি ঘটেছে আলিপুর থানার অন্তর্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্যাম্প তৈরির কাজ চলছিল সেখানে। বুধবার রাতে ক্যাম্প তৈরির জন্য একটি বাঁশ বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ।

বিজেপির দাবি, আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ রোডের মুখে সেই গাড়িটিকে আটকায় পুলিশ। এর পরই স্থানীয় বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

খবর পেয়ে প্রায় মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি ঘটনাস্থল থেকেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে ফোন করেন এবং বিষয়টি Chief Electoral Officer West Bengal (সিইও) দফতরেও জানান।

সিইও দফতর ও পুলিশ কমিশনারের তরফে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর কিছুক্ষণ ঘটনাস্থলেই অপেক্ষা করেন বিজেপি নেতা। পরে পুলিশ বাঁশ বোঝাই গাড়িটিকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সব কিছু মিটে গেলে শুভেন্দু অধিকারী ঘটনাস্থল ছেড়ে চলে যান।


```