Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'মুখ্যমন্ত্রী কেন এসএসসি-র হয়ে নিয়োগ সংক্রান্ত ঘোষণা করলেন?' প্রশ্ন তুললেন শুভেন্দু

শুভেন্দুর স্পষ্ট অভিযোগ, মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে যা ঘোষণা করেছেন তা অবৈধ।

'মুখ্যমন্ত্রী কেন এসএসসি-র হয়ে নিয়োগ সংক্রান্ত ঘোষণা করলেন?' প্রশ্ন তুললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 28 May 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট (SSC Supreme Court) যে রায় দিয়েছিল তা মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এই ঘোষণা নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এসএসসি-র ইস্যুতে তিনি কেন সাংবাদিক বৈঠক করলেন, তাও আবার নবান্ন থেকে, এর সঠিক কারণের খোঁজে তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (SSC New Recruitment)। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৪ হাজার ২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪ হাজার ২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এই ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, এসএসসি স্বশাসিত সংস্থা এবং মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সুপ্রিম কোর্ট এসএসসি-র মামলার বিজ্ঞপ্তি সংক্রান্ত নির্দেশ দিয়েছিল। তাহলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই নিয়ে ঘোষণা কীভাবে করতে পারেন, সেই প্রশ্নই তুলেছেন বিজেপি বিধায়ক।

শুভেন্দুর স্পষ্ট অভিযোগ, মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে যা ঘোষণা করেছেন তা অবৈধ। এই বিষয়ে তিনি নবান্ন থেকে ঘোষণা করতে পারেন না। ব্যাপারটি নিয়ে শুভেন্দু অধিকারী আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে, সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক এবং তাঁর ঘোষণাকে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, বাংলার মানুষকে আবার মিথ্যে বলেছেন তিনি।

বিকাশের বক্তব্য, ''মমতা বলছেন চাকরিহারাদের চাকরি রক্ষা করবেন, কিন্তু কোন পথে? জনগণের পয়সা নিয়ে আবার দুর্নীতি করবেন?'' তাঁর স্পষ্ট অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আদতে পরিকল্পনা করছেন আরও বৃহত্তর এক মামলায় গোটা সমাজকে জড়িয়ে ফেলতে।'' মঙ্গলবার মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশনের কথাও মনে করিয়ে দিয়েছেন চাকরিহারাদের।

সেই প্রসঙ্গে বিকাশের সাফ কথা, ''সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার নতুন করে নিয়োগ প্রক্রিয়া (SSC New Recruitment) শুরু করবে। সেখানে আর রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি? আর যাদের চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে এরা পরীক্ষায় বসতে পারবে না, তিনি আবার বেআইনি পথে অন্য জায়গায় চাকরি দেওয়াবেন?'' বিকাশের কটাক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিতে।


```