Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: নিয়োগ নোটিসে স্থগিতাদেশের আর্জি খারিজ, চাকরিহারা শিক্ষকদের কী বলল হাইকোর্ট

এর আগে ওএমআর শিট বিকৃতি ও র‍্যাঙ্ক জাম্পের অভিযোগে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের একাংশ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত।

SSC: নিয়োগ নোটিসে স্থগিতাদেশের আর্জি খারিজ, চাকরিহারা শিক্ষকদের কী বলল হাইকোর্ট

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 28 May 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের স্কুলগুলিতে নতুন করে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তির সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তবে আবেদনকারীদের সেই মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট।

আদালত সূত্রের খবর, এজলাসে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় জানান, 'এই বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে। পাশাপাশি বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। তাই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে গ্রীস্মবকাশকালীন বেঞ্চ হস্তক্ষেপ করবে না।'

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ (SSC SCAM) তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)।

মঙ্গলবার নবান্নে এই মর্মে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (SSC New Recruitment)।

এরপরই রাজ্যের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ চেয়ে এদিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। আবেদনকারী শিক্ষকদের বক্তব্য ছিল, সুপ্রিমকোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তারা স্কুলে ঢুকতে পারছেন না। নতুন যে পরীক্ষা নেওয়া হবে সেখানেও অংশগ্রহণ করতে পারবেন না।এ ই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক। যদিও আদালত তা খারিজ করে দিয়েছে।

এর আগে ওএমআর শিট বিকৃতি ও র‍্যাঙ্ক জাম্পের অভিযোগে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের একাংশ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত।


```