Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SSC: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারাদের একাংশ, বৃহস্পতিবার রাজ্য সফরে মোদী

আগামিকাল বৃহস্পতিবার বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে জনসভা করার কথা রয়েছে তাঁর। সেখানেই মোদীর সঙ্গে ৫ মিনিট কথা বলতে চান চাকরিহারা শিক্ষকরা। 

SSC: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারাদের একাংশ, বৃহস্পতিবার রাজ্য সফরে মোদী

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 May 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারা শিক্ষকদের অধিকার মঞ্চের (SSC Deprived Teacher) তরফে জানানো হয়েছে, নতুন করে পরীক্ষায় বসার অর্থ তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছেন তাঁরা। এবার বাংলা সফরে আসা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গেও দেখা করতে চাইছেন চাকরিহারা শিক্ষকরা।

আগামিকাল বৃহস্পতিবার বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে জনসভা করার কথা রয়েছে তাঁর। সেখানেই মোদীর সঙ্গে ৫ মিনিট কথা বলতে চান চাকরিহারা শিক্ষকরা। 

এ ব্যাপারে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন,  “আলিপুরদুয়ারেই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি। স্থানীয় সাংসদ, বিজেপির জেলা সভাপতির পাশাপাশি জেলাশাসককেও আমাদের দাবি জানিয়ে চিঠি দিয়েছি। আমরা চায়, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন।"

নিয়োগে দুর্নীতির অভিযোগে (SSC Scam) স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই এগোবে রাজ্য। এক্ষেত্রে রিভিউ পিটিশনে যদি ইতিবাচক কোনও ফল না আসে তাহলে চাকরিহারা শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে। আদালতের নির্দেশ মেনে আগামী ৩০ জুন নিয়োগ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে।

রাজ্যের এই নির্দেশ সামনে আসার পরই সাংবাদিক বৈঠক থেকে একাধিক প্রশ্ন তোলেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষকদের মতে, "যেভাবে পুনরায় পরীক্ষায় বসার নামে চাকরিহারাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মানসিক চাপ না নিতে পেরে কেউ দুর্ঘটনা ঘটালে তার দায় কে নেবে? পরীক্ষায় বসে যারা অকৃতকার্য হবেন তাঁদের নিয়ে সরকারের কী ভাবনা? এরকম বহু প্রশ্নের কোনও উত্তর নেই। তাই সরকারের সদিচ্ছা থাকলে এখনই আমাদের সঙ্গে বৈঠকে বসে প্রশ্নের উত্তর দিক।" 

এ প্রসঙ্গে আরও একাধিক প্রশ্ন সামনে রেখেছেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য, "আদালত তো অযোগ্যদের টার্মিনেট করার কথাও বলেছিল। তাহলে সেক্ষেত্রে আদালতের নির্দেশ মানা হল না কেন? এটা কি আদালত অবমাননা নয়? নাকি অযোগ্যদের বাঁচাতেই সরকার যোগ্য তালিকা প্রকাশ করছে না? এ কারণেই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। তাই তাঁর সঙ্গে দেখা করতে চাওয়া। "

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের দেখা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে জেলা প্রশাসন বা বিজেপির জন প্রতিনিধিদের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 


```