Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর

প্রায় বছর খানেক এক একটি ঘটনা কাঁপিয়ে দিয়েছিল শহর-রাজ্যকে। আরজি কর মেডিক্যাল কলেজের সেই ঘটনার প্রসঙ্গ টেনেই চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিয়েছেন শুভেন্দু।

'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 July 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো: ন্যায্য চাকরি পেতে 'যোগ্য' চাকরিহারারা (Jobless Teachers) সোমবার নবান্ন অভিযান (Nabanna Abhijan) করেছিলেন। কিন্তু দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ তো তাঁদের হয়েইনি, বরং নবান্নে গিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের অনুমতি মেলার যে দাবি করা হয়েছিল তা ভুল বলে প্রমাণিত হয়। শিবপুর পুলিশ লাইনে চাকরিহারাদের প্রতিনিধি দল বৈঠক করে মুখ্যসচিব এবং পুলিশের শীর্ষ করতার সঙ্গে। এই ইস্যুতে এবার চাকরিহারাদের 'খোলা চিঠি' দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রায় বছর খানেক এক একটি ঘটনা কাঁপিয়ে দিয়েছিল শহর-রাজ্যকে। আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Case) সেই ঘটনার প্রসঙ্গ টেনেই চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, আরজি কর আন্দোলন ব্যর্থ যে কারণে হয়েছে, সেই একই কারণে তাঁদের আন্দোলনও ব্যর্থ হতে চলেছে! বিজেপি নেতার মন্তব্য, কিছু 'মাকু' লোকজন ঢুকে গেছে চাকরিহারাদের দলে।

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে চাকরিহারাদের উদ্দেশে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, ''আজ আবার আপনাদের নবান্ন অভিযানের ডাক অসম্পূর্ণ রয়ে গেল। আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হল আপনাদের মধ্যে মিশে থাকা কিছু 'মাকু' মনোভাবাপন্ন লোকজন। এই ধরণের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে 'আরজি কর' আন্দোলনও মাঝপথে ভেস্তে যায়।'' এই দাবি করে তাঁদের পরামর্শও দেন তিনি। কী বললেন?

শুভেন্দু চান, চাকরিহারারা এই ধরনের মানুষদের চিহ্নিত করুক। তাঁর সাফ বক্তব্য, ''এই ব্যক্তিদের চিহ্নিত করুন ও নিশ্চিত করুন যাতে আন্দোলনের রাস এদের হাতে না থাকে, নয়তো আপনাদের আন্দোলনের পরিণতি 'আরজি কর' এর মতো হবে।'' এই পরিপ্রেক্ষিতে তাঁদের সকলকে বিজেপির ওপর ভরসা রাখার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় ভাল করে জানেন কী ভাবে ধোকা ও মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের ছত্রভঙ্গ করবেন, এবং ওনার হাত শক্ত করবেন আপনাদের মধ্যে মিশে থাকা এই 'মাকু' মনোভাবাপন্ন লোকজন।'' চাকরিহারাদের তরফে অবশ্য এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি। 


```