Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেক

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বাংলার সংস্কৃতি, আত্মপরিচয় এবং মানুষের অধিকার রক্ষার বার্তা দেওয়া হবে।

বাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেক

ছবি: তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 July 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলা সংস্কৃতি ও তার পরিচয়ের উপর বিজেপির “সংঘবদ্ধ ও সাম্প্রদায়িক আক্রমণ” বন্ধে রাজপথে নামার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলীয় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়েছে, এই আঘাত আর সূক্ষ্ম নয়— এটা এখন “সংগঠিত, নিরবচ্ছিন্ন এবং গভীরভাবে সাম্প্রদায়িক”।

এই পরিস্থিতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে অনেক দিন বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একসঙ্গে মিছিলে হাঁটতে চলেছেন। দলের তরফে একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ছবি। নীচে লেখা, ১৬ জুলাই দুপুর ২টোয়, কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে।

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বাংলার সংস্কৃতি, আত্মপরিচয় এবং মানুষের অধিকার রক্ষার বার্তা দেওয়া হবে। মিছিলে রাজ্যস্তরের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ঘটনা হল, সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদমশুমারির প্রসঙ্গে মন্তব্য করেন, যাঁরা নিজেদের মাতৃভাষা বাংলা বলছেন, তাঁরা নাকি ‘বাংলাদেশি’। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের মতে, এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের অপমান।

এই পরিস্থিতিতে প্রতিবাদে নেতৃত্ব দিতে মঙ্গলবার কলকাতার রাস্তায় নামছেন পিসি-ভাইপো। সূত্রের খবর, হাওড়া, দমদম, সল্টলেক ও ভাঙড়-সহ একাধিক এলাকা থেকে তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন। বার্তা দেওয়া হবে— বাংলা ও বাঙালিকে অপমান করলে রাস্তায় জবাব দেবে তৃণমূল।


```