Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

নির্দেশ লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী! বিধানসভার নিরাপত্তারক্ষী ইস্যুতে ফের হাইকোর্টে শুভেন্দু

বিধানসভার শেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়ে প্রবেশ করেছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আদালতের আগের নির্দেশ লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী।

নির্দেশ লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী! বিধানসভার নিরাপত্তারক্ষী ইস্যুতে ফের হাইকোর্টে শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 October 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ফের একবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় নিরাপত্তা রক্ষী (Bidhansabha Security) সঙ্গে নিয়ে প্রবেশের অভিযোগেই এই মামলা।

বিধানসভার শেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়ে প্রবেশ করেছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আদালতের আগের নির্দেশ লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতেই তাঁর আইনজীবী বুধবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) দৃষ্টি আকর্ষণ করেন।

মামলার ইস্যুতে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee), ডিজি (DG) ও কলকাতার পুলিশ কমিশনারকে (Police Commissioner) আদালত অবমাননার কপি দিতে হবে। আগামী ১২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, গত অধিবেশনের আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ কোনও বিরোধী বিধায়ক নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী হাইকোর্টে যান।

তখন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, “যদি বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়, তবে কেউই নিরাপত্তা কর্মী সঙ্গে নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না।”

তবু সেই নির্দেশ উপেক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ অধিবেশনে নিরাপত্তা রক্ষী সঙ্গে নিয়েই প্রবেশ করেন - এই অভিযোগেই এবার আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী।

ঘটনার সূত্রপাত, গত বছরের অগস্টে শুভেন্দু যখন বিধানসভার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করতে দেখা গিয়েছিল পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। ওই ঘটনায় কিছুক্ষণ বাকবিতণ্ডাও চলে দু'জনের মধ্যে। সেই সময় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু। এ ব্যাপারে বিজেপি বিধায়কদের নিরাপত্তা চেয়ে পদ্মশিবিরের তরফে স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছিল।

অভিযোগ, এ ব্যাপারে স্পিকার কোনও কর্ণপাত করেননি। বিরোধী দলনেতা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন। এরপরই সেই বাহিনীর জওয়ানদের বিধানসভার অভ্যন্তরে প্রবেশের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা। এখন ফের এই ইস্যুতে আদালতের দ্বারস্থ তিনি।


```