Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিইও অফিসে ঢোকার মুখে বাধা, নিরাপত্তা ইস্যুতে ফের হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট এর আগেই পুলিশকে জানিয়েছিল যে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু গতকাল সিইও অফিসে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। জুতো পর্যন্ত ছোড়া হয়। 

সিইও অফিসে ঢোকার মুখে বাধা, নিরাপত্তা ইস্যুতে ফের হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 February 2026 11:36

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাজ্যে সিইও দফতরে (West Bengal SIR) ঢোকার মুখে বাধার সম্মুখীন হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ঘটনার প্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।

বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট এর আগেই পুলিশকে জানিয়েছিল যে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু গতকাল সিইও অফিসে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। জুতো পর্যন্ত ছোড়া হয়। শুভেন্দুর অভিযোগ, পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। এই মর্মে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান তাঁর আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বিএলও-দের প্রতিবাদের (BLO Protest) পাল্টা বিজেপির পক্ষ থেকেও সমর্থকরা দফতরের (BJP Supporters Protest) বাইরে জড়ো হন এবং পাল্টা প্রতিবাদে সামিল হন। এরপর শাসকদলের তরফে অভিযোগ তোলা হয়, বিজেপির পতাকা হাতে একদল দুষ্কৃতী সিইও দফতরের সামনে অশান্তি সৃষ্টি করে। পুলিশের ব্যারিকেড ভাঙা, কুরুচিকর আচরণ এবং পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগও সামনে আসে।

এই প্রেক্ষাপটে তনুশ্রী মোদক ভট্টাচার্য নামে এক মহিলা বিএলও বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ (Woman BLO FIR) দায়ের করেছেন। তাঁর অভিযোগে বিরোধী দলনেতার ভূমিকাও উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেছেন, সেদিন তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সেই সময়ই একদল ব্যক্তি হামলা চালায় এবং বিশেষ করে মহিলা শিক্ষিকাদের উদ্দেশে অশালীন ও কুরুচিকর আচরণ করে।

অভিযোগকারিণীর বক্তব্য, এই ঘটনা শুধু সাধারণ আইনভঙ্গ নয়, বরং দায়িত্বে থাকা সরকারি কর্মী এবং নারী শিক্ষিকাদের ওপর সরাসরি আঘাত। তাঁর মতে, এমন আচরণ আইনের শাসন ও সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া সরকারি কর্মীদের উপর হামলা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে গভীর উদ্বেগের বিষয় বলেও তিনি উল্লেখ করেছেন।

অভিযোগপত্রে প্রশাসনের কাছে পাঁচটি স্পষ্ট দাবি জানানো হয়েছে। প্রথমত, চিহ্নিত ও অচিহ্নিত সব অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে অভিযোগ নথিভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শুরু করতে হবে। তৃতীয়ত, সংশ্লিষ্ট এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য বৈদ্যুতিন প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করতে হবে। চতুর্থত, আইন অনুযায়ী কঠোর ও পক্ষপাতহীন ব্যবস্থা নিতে হবে। পঞ্চমত, আক্রান্ত বুথস্তরের শিক্ষকদের, বিশেষ করে যাঁরা হেনস্থা ও ভীতির শিকার হয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


```