Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বাংলাদেশি জঙ্গি আউটফিট যুক্ত, এখানকারও মদত রয়েছে', আদালতে বোমাতঙ্ক প্রসঙ্গে শুভেন্দু

মঙ্গলবার সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় কলকাতার সিটি সিভিল কোর্টে। আদালত সূত্রে খবর, প্রধান বিচারকের দফতরে একটি ইমেল পাঠিয়ে দাবি করা হয় - আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। খবর পৌঁছতেই নড়েচড়ে বসে লালবাজার।

'বাংলাদেশি জঙ্গি আউটফিট যুক্ত, এখানকারও মদত রয়েছে', আদালতে বোমাতঙ্ক প্রসঙ্গে শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 February 2026 19:44

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা আদালতে (Kolkata Court Bomb Scare) মঙ্গলবার সকালে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। ইমেলের মাধ্যমে বিস্ফোরক রাখার হুমকি ঘিরে আদালত চত্বরে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। যদিও দীর্ঘক্ষণ তল্লাশির পর কোথাও সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এদিন সিইও দফতরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালতে বোমা হুমকির প্রসঙ্গ উঠতেই তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ-র হাতে তদন্তভার দেওয়ার দাবি তোলেন।

মঙ্গলবার সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় কলকাতার সিটি সিভিল কোর্টে (City Civil Court)। আদালত সূত্রে খবর, প্রধান বিচারকের দফতরে একটি ইমেল পাঠিয়ে দাবি করা হয় - আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। খবর পৌঁছতেই নড়েচড়ে বসে লালবাজার। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। নিরাপত্তার স্বার্থে গোটা ভবন খালি করে শুরু হয় চিরুনি তল্লাশি। তবে শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।

ঘটনার পর রাজ্য প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা হবে না। পুলিশ সূত্রে খবর, শহরের ব্যাঙ্কশাল কোর্ট এবং সিটি সিভিল কোর্ট - এই দুই জায়গাতেই হুমকি-ইমেল এসেছিল। প্রাথমিক তদন্তে ইমেলগুলি ভুয়ো বলেই মনে করা হচ্ছে। তবে কারা এই আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সিইও দফতরে গেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিক বৈঠকে আদালতের বোমাতঙ্ক ইস্যু উঠলে তিনি বলেন, ''বাংলাদেশি, অবৈধ, অনুপ্রবেশকারী নাম ঝাড়াই-বাছাই চলছে। সেই দায়িত্বে জুডিশিয়াল অফিসাররা। তাঁদের ভয় দেখাতেই পন্থা নিয়েছে জামাতিরা। আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিট এর সঙ্গে যুক্ত!'' শুভেন্দুর সংযোজন, পশ্চিমবঙ্গে যারা জামাতি মানসিকতার তারাই এদের সাহায্য করেছে! এই ঘটনার তদন্তে এনআইএ-কে চেয়েছেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর সাফ কথা, বাংলার ভোটার তালিকায় যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের রাখতে চান, তারাই এই ঘটনার পিছনে রয়েছেন। তাদের প্রত্যক্ষ মদত ছাড়া এই বোমাতঙ্ক ছড়ানো সম্ভব নয়। তাঁর কটাক্ষ, রাজ্য পুলিশ আদতে মমতা-পুলিশ। তাই এদের দ্বারা এই ঘটনার তদন্ত হবে না। কেন্দ্রীয় এজেন্সিই চাই। পাশাপাশি বাংলা থেকে জঙ্গি ধরা পড়ার ইস্যুতে শুভেন্দুর ব্যাখ্যা, এই সরকারের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাব হয়ে গেছে। সংখ্যাগুরুরা শুধু নয়, কেউই সুরক্ষিত নয়।

এদিকে, পুলিশ জানিয়েছে, ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। সাইবার শাখা ইতিমধ্যেই তদন্তে নেমেছে। আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় দিনভর চাপা উত্তেজনা ছিল। তবে শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক না মেলায় স্বস্তি ফিরেছে বিচারক, আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে। তদন্তের অগ্রগতি এখন সকলের নজরে।


```