Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেই দিলেন শুভেন্দু

কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগকে ‘ভিত্তিহীন ও কল্পিত’ বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শেষমেশ মানহানির মামলা (defamation case) দায়ের করেই দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

‘১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেই দিলেন শুভেন্দু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 January 2026 17:27

দ্য ওয়াল ব্যুরো: কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগকে ‘ভিত্তিহীন ও কল্পিত’ বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শেষমেশ মানহানির মামলা (defamation case) দায়ের করেই দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার দাবি, এই অভিযোগ নিয়ে আইনি নোটিস পাঠানো হলেও মুখ্যমন্ত্রী নাকি কোনও উত্তর দেননি। সেই সঙ্গে কড়া শব্দে শুভেন্দু বলেন, ‘প্রতারণামূলক নীরবতা’ পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে না। আদালতেই বুঝে নেব।

জাতীয় রাজনীতিতে এ ধরনের মামলা ঠোকাঠুকি আগে বিশেষ হত না। কিন্তু গত দশ বছরে এই প্রবণতা জাতীয় রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতিকেও গ্রাস করেছে। এ ব্যাপারে মাইলফলক হয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণ জেটলির দায়ের করা মামলা। জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল। তাতে তীব্র আপত্তি তুলে দুঁদে আইনজীবী অরুণ জেটলি দু’দফায় মানহানির মামলা করে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। জেটলির বিরুদ্ধে মামলা লড়তে কেজরিওয়াল সাহায্য নিয়েছিলেন পোড় খাওয়া আইনজীবী রাম জেঠমালানির। তাতেও অবশ্য রক্ষে হয়নি। শেষমেশ ২০১৮ সালে অরুণ জেটলির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলার নিষ্পত্তি করেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুভেন্দুর দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল এদিন তাতে কোনও আমল দিতে চায়নি। মুখ্যমন্ত্রী যখন মূল অভিযোগটি করেছেন, তার পর দলের মুখপাত্রদের আর কিছু বলার জায়গাও বিশেষ থাকে না। 

এদিকে শুভেন্দু এদিন আরও বলেন, তিনি যে মুখ্যমন্ত্রীকে আদালতে টানবেন তা আগেই জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তিনি রাখছেন।

১০০ কোটি দিয়ে কী করবেন?

মঙ্গলবারই মামলাটি দায়ের করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর বক্তব্য, “আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি। আপনার উচিত দ্রুত আপনার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা। নইলে খুব শিগগিরই আমাকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে। সেই টাকা দিয়ে আমি দাতব্য করব।”

শুভেন্দুর মতে, তাঁর বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ‘কুৎসিত কল্পনা’ এবং মানহানিকর। আদালতেই এবার সেই লড়াইয়ের নিষ্পত্তি হবে বলে তিনি স্পষ্ট করেছেন।

এই মামলার পর রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


```