Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'নন-অপারেটিং' কোভিড পোর্টাল! শুভেন্দুর অভিযোগ, রাজ্য তথ্য গোপন করছে

শুভেন্দু একটি নির্দিষ্ট জেলার কথাও উল্লেখ করেন, যেখানের কোভিড সংক্রান্ত তথ্য দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে দাবি তাঁর।

'নন-অপারেটিং' কোভিড পোর্টাল! শুভেন্দুর অভিযোগ, রাজ্য তথ্য গোপন করছে

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 6 June 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে কোভিড সংক্রান্ত তথ্যপ্রকাশের সরকারি পোর্টাল (West Bengal Covid Portal) কার্যত বন্ধ অবস্থায় রয়েছে! এই অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''যেভাবে ডেঙ্গির তথ্য গোপন করা হচ্ছে, কোভিড পরিস্থিতিও এখন সেই একই পথে ঠেলে দেওয়া হচ্ছে।’’ তাঁর স্পষ্ট অভিযোগ, করোনা আক্রান্তের সঠিক তথ্য দেওয়া হচ্ছে না।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ (West Bengal)। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে।কিন্তু শুভেন্দুর বক্তব্য, রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের প্রতিদিনের আপডেট দেওয়া ওয়েব পোর্টাল এখন কার্যত নিষ্ক্রিয়। তাই সঠিক তথ্য আদৌ দেওয়া হচ্ছে কিনা, তা পরিষ্কার নয়। বিজেপি বিধায়ক অভিযোগ করছেন, তিনি নিশ্চিত, তথ্য গোপন করা হচ্ছে।

 

এই প্রসঙ্গে শুভেন্দু একটি নির্দিষ্ট জেলার কথাও উল্লেখ করেন, যেখানের কোভিড সংক্রান্ত তথ্য দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে দাবি তাঁর। শুভেন্দু বলেন, “ওই জেলায় ডেটা এন্ট্রির কাজ (Covid-19 Data) বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও চূড়ান্ত উদাসীনতা।” তবে পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাঁর কথায়,  আতঙ্ক ছড়াতে চাইছেন না। তবে তথ্য গোপনের এই প্রবণতা মানুষের স্বাস্থ্যের প্রতি এক ধরনের অবহেলার পরিচয় দেয়।

বিরোধী শিবিরের এই অভিযোগ প্রসঙ্গে সরকারিভাবে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ঘটনার পর কোভিড সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

সম্প্রতি রাজ্যে আবার একজনের মৃত্যুও হয়েছে করোনাতে। তাই স্বাভাবিকভাবে আতঙ্ক বেড়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বছরের ৪৭-এর এক মহিলা। ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল তাঁকে। পরে মৃত্যু হয়েছে। ডেথ সারটিফিকেটে মহিলার মৃত্যুর (Covid 19 Death) কারণ হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করেছেন চিকিৎসকরা। লেখা হয়েছে, হৃদযন্ত্র এবং কিডনিতে সমস্যা ছিল মৃতার। সম্প্রতি সেপটিক শকে চলে গিয়েছিলেন তিনি।


```