Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রাজ্যে পথশ্রীর নামে 'লুটশ্রী' প্রকল্প চলছে! খোঁচা দিয়ে শুভেন্দু সতর্ক করলেন ঠিকাদারদেরও

টেন্ডার ইস্যুতে নথি দেখিয়ে বড় অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নির্বাচনের বৈতরণী পার করতে এই সরকার ৯ হাজার ১১৪টি স্কিমের টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যে পথশ্রীর নামে 'লুটশ্রী' প্রকল্প চলছে! খোঁচা দিয়ে শুভেন্দু সতর্ক করলেন ঠিকাদারদেরও

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 November 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক বৈঠক (Press Conference) করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল সরকারের (TMC Govt) দুর্নীতির নতুন পন্থা ব্যাখ্যা করলেন! দাবি করেছেন, পথশ্রী প্রকল্পের (Pathasree Scheme) নামেও লুট চলছে রাজ্যে। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের ঠিকাদারদের দিয়েও অন্যায় করানো হচ্ছে।

শুভেন্দুর কথায়, রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের সর্বনাশ আগেই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর সরকার। এখন ১০০ দিনের কাজে ঠিকাদারদের সঙ্গে অন্যায় হচ্ছে। এই কাজের সামগ্রী সরবরাহকারীদের অনেককেই টাকা দেওয়া হয়নি। বিরোধী দলনেতার খোঁচা - পথশ্রীর নামে লুটশ্রী প্রকল্প চলছে পশ্চিমবঙ্গে (West Bengal)।  

টেন্ডার (Tender) ইস্যুতে নথি দেখিয়ে বড় অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, নির্বাচনের বৈতরণী পার করতে এই সরকার ৯ হাজার ১১৪টি স্কিমের টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছে। তবে হাজার হাজার কোটি টাকার কাটমানি নিয়ে ঠিকাদারদের টাকা দেওয়া হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে তিনি ব্রোকারদের (Brokers) ছবি প্রকাশ করে এটাও দাবি করেছেন যে, ৭/৮ শতাংশ টাকা সংগ্রহ করে ৩/৪ শতাংশ টাকা নাকি তারা তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে!

এই কারণে ঠিকাদারদের বিশেষ পরামর্শ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। স্পষ্ট বলেছেন - ঠিকাদাররা যেন এখন কাজ না নেন, কারণ নিলে টাকা পাবেন না। কিন্তু কেন টাকা পাবেন না, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। মনে করিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনী আচরণবিধি লাগু (MCC) হয়ে যাবে। সে সময়ে তৃণমূল নেতারা ব্যস্ত থাকবেন ভোটের (WB Polls 2026) দৌড়ে। তাই কাজের কাজ কিছুই হবে না। ঠিকাদাররা একটাও টাকা পাবেন না। শুভেন্দু জানান, তাঁর আসল লক্ষ্য ঠিকাদারদের বাঁচানো। ‌

এদিকে এসআইআর (SIR) আবহে রাজ্যে একের পর এক মৃত্যু (Death) নিয়ে হইচই শুরু হয়েছে। সেই প্রসঙ্গে শুভেন্দু তৃণমূল সরকারকেই (TMC) নিশানা করেছেন। মনে করিয়ে দিয়েছেন, ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও এমন কোনও খবর নেই। সরকারের হয়তো আত্মহত্যা রোগ হয়েছে, খোঁচা শুভেন্দুর।

স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়া হতে না দিলে আগামী দিনে রাজ্যে যে রাষ্ট্রপতি শাসন (Presidence Rule) জারি হতে পারে, এই হুঁশিয়ারি ফের দিয়েছেন বিজেপি বিধায়ক। বক্তব্য - আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি করছি না। আমরা শুধু ফ্রি আর ফেয়ার নির্বাচনের কথা বলছি। ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন না হলে সংবিধান অনুযায়ী পদক্ষেপ হবেই জানান তিনি।


```