কোন জেলায় কত শূন্য পদ রয়েছে এবং কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে, সমস্ত তথ্যই ওয়েবসাইটে প্রকাশ করেছে পর্ষদ। মোট শূন্যপদ: ১৩ হাজার ৪২১।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 November 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগের (West Bengal Primary Teachers Recruitment) জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকেই। এই প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
কোন জেলায় কত শূন্যপদ (District Wise Vacancy) রয়েছে এবং কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে, সমস্ত তথ্যই ওয়েবসাইটে প্রকাশ করেছে পর্ষদ। মোট শূন্যপদ: ১৩ হাজার ৪২১।
জেলাভিত্তিক ও বিষয়ভিত্তিক শূন্য পদের পূর্ণ তালিকা
দক্ষিণ ২৪ পরগনা: ১ হাজার ৪৭১
হুগলি: ১ হাজার ২১২
নদিয়া: ৯০৬
কলকাতা: ৯৪৭
পূর্ব বর্ধমান: ৯২৮
বীরভূম: ৮৬০
মুর্শিদাবাদ: ৭৮৮
পশ্চিম মেদিনীপুর: ৭৪৪
মালদহ: ৬৯৯
পশ্চিম বর্ধমান: ৪৮৫
জলপাইগুড়ি: ৪৫৮
কোচবিহার: ৫৩৫
পুরুলিয়া: ৫২৪
দক্ষিণ দিনাজপুর: ৩৩৬
উত্তর দিনাজপুর: ২৩৭
আলিপুরদুয়ার: ২৩৭
ঝাড়গ্রাম: ১৮০
হাওড়া: ১৫০
শিলিগুড়ি: ১৪৯
বাঁকুড়া: ৯৭৮
পূর্ব মেদিনীপুর: ৭৬
পর্ষদ জানিয়েছে, বিষয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা, যেমন বাংলা (Bengali), ইংরেজি (English), গণিত (Math), পরিবেশ (Environment) ইত্যাদি, আলাদা তালিকায় উল্লেখ করা হয়েছে। এই তালিকা দেখে আবেদনকারীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে বিষয়ভিত্তিক পদ বেছে নিতে পারবেন।
এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরে ইতিমধ্যেই নিয়োগপদ্ধতি শুরু হলেও প্রাথমিক স্তরটি এত দিন আটকে ছিল।
যদিও শূন্যপদের (Vacancy) সংখ্যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। তাঁদের দাবি, এতদিন পরে নিয়োগ হচ্ছে। অথচ মাত্র ১৩,৪২১টি শূন্যপদে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের অন্যতম 'মুখ' বিদেশ গাজি প্রশ্ন তুলেছেন - প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ হাজাপ ৪২১টি ভ্যাকেন্সি-সহ পূর্ণাঙ্গ নোটিফিকেশন কেন?
তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, প্রাথমিক স্তরে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগের এই প্রক্রিয়া রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের অনুমোদনপ্রাপ্ত। চলতি বছরেই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।