Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SIR Supplementary List: আজ শুধু অনলাইনেই দেখা যাবে অতিরিক্ত তালিকা, কখন? জানালেন সিইও

সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal ) জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে যেটুকু তথ্য হাতে এসেছে, তা দ্রুত প্রকাশের প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে রাত ৯টার মধ্যেই অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

SIR Supplementary List: আজ শুধু অনলাইনেই দেখা যাবে অতিরিক্ত তালিকা, কখন? জানালেন সিইও

সিইও মনোজ আগরওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 March 2026 23:15

দ্য ওয়াল ব্যুরো: আজই নির্বাচন কমিশন (Election Commission) দ্বিতীয় দফার ভোটার তালিকা (Supplementary List) প্রকাশ করতে চলেছে। তারা জানিয়েছে, এখনও পর্যন্ত যত বিবেচনাধীন (Under Adjudication) ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু কখন তালিকা বেরোবে?

সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal ) জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে যেটুকু তথ্য হাতে এসেছে, তা দ্রুত প্রকাশের প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে রাত ৯টার মধ্যেই অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে। 

তিনি এও জানিয়েছেন, সংযোজন ও বিয়োজন—দু’ধরনের তালিকাই একসঙ্গেই প্রকাশ করা হবে। তবে আজ আর তালিকা প্রিন্ট করা সম্ভব নয়। তা আগামিকাল করা হবে। আজ তালিকাটি অনলাইনেই শুধু দেখা যাবে বলে জানান সিইও।

ভোটার তালিকা নিয়ে চলা আইনি জটিলতার প্রেক্ষিতে এদিন সিইও স্পষ্ট করে দেন যে, নির্বাচন কমিশন নিজস্ব কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। হাইকোর্টের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। তাঁর কথায়, “হাইকোর্ট থেকে যা তথ্য পাব, সেটাই আমরা জনসমক্ষে আনব। ই-সাইন (ইলেকট্রনিক স্বাক্ষর) সম্পন্ন হয়ে যতটা তথ্য আমাদের সার্ভারে আসবে, ততটাই আজ প্রকাশ করা হবে।” কমিশন সূত্রে খবর, এদিন বিকেল ৪টে পর্যন্ত প্রায় ২৯ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।

তবে এই বিশাল সংখ্যক আবেদনের মধ্যে কতজন শেষ পর্যন্ত ‘যোগ্য’ বলে বিবেচিত হলেন আর কতজনের নাম বাতিল হল, সেই নির্দিষ্ট পরিসংখ্যান এখনও খোলসা করেনি কমিশন। মনোজ আগরওয়াল জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কতগুলি আবেদনে ই-সাইন করেছেন, সেই তথ্য এখনও তাঁদের হাতে এসে পৌঁছয়নি। তবে তৈরি হওয়া তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে।

কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে বিবেচনাধীন থাকা সিংহভাগ আবেদনেরই নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি এও জানিয়েছেন যে, নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ গঠনের জন্য প্রয়োজনীয় জায়গার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কমিশন।

সিইও জানিয়েছেন, কোন জেলায় কবে কাজ শেষ হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জুডিশিয়াল অফিসাররাই সেই সিদ্ধান্ত নেবেন। বর্তমানে মোট ৭০৫ জন জুডিশিয়াল অফিসার এই প্রক্রিয়ায় কাজ করছেন।

রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথের মধ্যে যেসব বুথে কাজ সম্পন্ন হয়েছে, সেখানে তালিকা টাঙানো শুরু হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, দিল্লির নির্বাচন কমিশন সূত্রে খবর, ইসিআই-এর সার্ভারে তথ্য আপলোডের কাজ চলছে এবং তা রাত প্রায় ৯টার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী সিইও দফতর।

সিইও জানান, সম্প্রতি সরকারই ১৫১ জন রিটার্নিং অফিসার (আরও) বদলি করেছে—তাতে যদি কাজের কোনও সমস্যা না হয়, তবে কয়েকজন জেলা শাসক বা ডিইও বদলিতেও সমস্যা হওয়ার কথা নয়। তাঁর কথায়, এত বড় রাজ্য এবং অসংখ্য বিধানসভা কেন্দ্র থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তাই পরিস্থিতি স্বাভাবিকই থাকবে বলেই মনে করছেন তিনি।

এদিকে রাত ১১টা পর্যন্তও কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না কমিশন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

কমিশন সূত্রে খবর, সোমবার দুপুর ২টোর পর জানা যায়, যোগ্য হোক বা অযোগ্য, তালিকায় নাম আপলোড করতে হবে। এদিকে ৪০ হাজারের বেশি বুথের স্বচ্ছতার প্রশ্ন জড়িয়ে রয়েছে। ই-সাইনের নিয়মবিধিও বেশ দীর্ঘ। ফলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যা বলেছিলেন, অর্থাৎ রাত ৯টা নাগাদ তালিকা প্রকাশ হয়ে যাবে, সেটা সম্ভব হয়নি।


```