Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

বসিরহাটে নজিরবিহীন কাণ্ড! ৩৪০ জন বিচারাধীন ভোটারেরই নাম মুছে দিল কমিশন, বাদ গেলেন না বিএলও-ও

বসিরহাট উত্তর বিধানসভার ৫ নম্বর পার্ট। এই পার্টে ৩৪০ জন ভোটারের আবেদন বিবেচনাধীন ছিল। দেখা গেছে, সাপ্লিমেন্টারি লিস্টে তাঁদের প্রত্যেকের নাম ডিলিট করেছে কমিশন।

বসিরহাটে নজিরবিহীন কাণ্ড! ৩৪০ জন বিচারাধীন ভোটারেরই নাম মুছে দিল কমিশন, বাদ গেলেন না বিএলও-ও

ছবি এআই দিয়ে তৈরি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 March 2026 17:32

শুভম সেনগুপ্ত

সোমবার মধ্যরাতে বিচারাধীন ভোটারদের অতিরিক্ত প্রথম তালিকা (supplementary voter list 2026 West bengal) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ECI)। অবাক করা ঘটনা হল, ৬০ লক্ষ আবেদনের মধ্যে সঠিকভাবে কত আবেদনের নিষ্পত্তি হয়েছে তা কমিশন জানায়নি। একইভাবে জানায়নি, নিষ্পত্তি হওয়া আবেদনগুলির মধ্যে কতজনকে যোগ্য ভোটার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কত জনের আবেদন বা নাম ভোটার ডিলিট হয়েছে।

 

সোমবার রাতে ওই সাপ্লিমেন্টারি লিস্ট কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে কিছু বিধানসভার ছবিটা পর্যালোচনা করে নজর করার মতোই পরিসংখ্যান উঠে এসেছে। যেমন, বসিরহাট উত্তর বিধানসভার ৫ নম্বর পার্ট। এই পার্টে ৩৪০ জন ভোটারের আবেদন বিবেচনাধীন ছিল। দেখা গেছে, সাপ্লিমেন্টারি লিস্টে তাঁদের প্রত্যেকের নাম ডিলিট করেছে কমিশন।

আরও অবাক করা বিষয় হল, ওই পার্টের যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও ছিলেন, তাঁরও নামও বাদ গেছে বা ডিলিটেড হয়েছে। কীভাবে সম্ভব?

এর সত্যতা আরও যাচাই করতে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল ওই বিএলও মহম্মদ সফিউল আলমের সঙ্গে। তিনি জানান, “ঘটনাটি ঠিক। ৩৪০ জনের নাম বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তাঁদের সবার নাম ডিলিট করে দেওয়া হয়েছে”।

সফিউল দ্য ওয়ালকে বলেন, “আমি যখন কাজ করেছি, নিজের হাতে ভোটারদের নথি ডিজিটাইজ করেছি। যাঁরা নথি জমা দিয়েছিলেন, তাঁদের প্রত্যেকেরই মোটামুটি কাগজপত্র ঠিকঠাক ছিল। কয়েকজনের সমস্যা ছিল, তাঁদের সঙ্গে কমিশনের গাইডলাইন মেলেনি। কিন্তু বাকিদের যাঁদের মিলেছে তাঁদের সঙ্গেও কেন এরকম হল বোঝা গেল না”।

বিএলও মহম্মদ সফিউল

তাঁর কথায়, “সবটাই এখন ধোঁয়াশার মধ্যে। আমি নিজেও বিষয়টা নিয়ে পরিষ্কার নই। আমার দিক থেকে সমস্ত কাগজপত্র ঠিকঠাক জমা দেওয়া হয়েছিল, ডিজিটাইজ হয়েছিল। সব ওকে ছিল। প্রথমে হিয়ারিং, তারপর অ্যাডজুডিকেশন তারপর বিচারকদের সব দিয়ে আসা হল নতুন করে। তারপরই সোমবার রাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোল। মঙ্গলবার সকালে আমার কাছে হার্ডকপি এল। দেখলাম ৩৪০ জনের ৩৪০ জনই ডিলিটেড”।

বিচারাধীন যে ক'জন এই পার্ট থেকে ছিলেন, তাঁরা ভোট দিতে পারবেন না। সেই আতঙ্কে অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু সফিউল অসহায়। তিনি জানিয়ে দিয়েছেন, বিএলও হিসেবে এখন তাঁর কিছু করণীয় নেই। ওই বিএলও-র আরও অভিযোগ, “ঘটনাটি ইআরও-এইআরও-দের জানানোর পরও তাঁরা এটিকে হালকাভাবে নিচ্ছেন। গুরুত্ব দিচ্ছেন না। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে বলছেন”।

যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। প্রতিকারের জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন এক জন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। কিন্তু, গোটা একটা পার্টের ৩৪০ জন বিচারাধীন ভোটারের একজনের নামও সাপ্লিমেন্টারি তালিকায় না থাকা এক কথায় নজিরবিহীন।

এখন এই ৩৪০ জনের করণীয় কী?

অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করতে হবে ৩৪০ জন ভোটারকে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা সম্ভব।

যেহেতু সোমবার তালিকা প্রকাশ করেছে কমিশন, তাই মঙ্গলবার নয়, সম্ভবত বুধবার থেকে ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।


```