Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

ক্লাসঘরের ভিতর ছাত্রকে বেধড়ক মার সহপাঠীদের! ওন্দা হাইস্কুলের ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্থানীয় সূত্রে জানা গেছে অন্য দিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় ওন্দা হাইস্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্র। কিছুক্ষণ  পরে গুরুতর আহত অবস্থায় বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে অসুস্থ বোধ করতে থাকায় তাকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ক্লাসঘরের ভিতর ছাত্রকে বেধড়ক মার সহপাঠীদের! ওন্দা হাইস্কুলের ভিডিও ভাইরাল হতেই শোরগোল

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 11 December 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ক্লাসরুমের মধ্যেই এক ছাত্রকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে বাঁকুড়ার ওন্দা হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের ভিডিও ভাইরাল হতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলাতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা।  

স্থানীয় সূত্রে জানা গেছে অন্য দিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় ওন্দা হাইস্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্র। কিছুক্ষণ  পরে গুরুতর আহত অবস্থায় বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে অসুস্থ বোধ করতে থাকায় তাকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন আছে সে। এদিকে স্কুলের ক্লাসরুমের ভিতরে ওই ছাত্রকে নৃশংস ভাবে মারধরের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। স্কুলের ক্লাসরুমের ভেতরে ঘটনার ভিডিও দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য় ওয়াল।

এই ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রকে ক্লাসরুমে ঘিরে ধরে তুমুল মারধর করা হচ্ছে। আক্রান্ত ছাত্রের নাক ফেটে গড়িয়ে পড়ছে রক্ত। তারপরেও নিস্তার মেলেনি। এই ভিডিও দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ছাত্রদের কঠোর শাস্তির দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

এই ঘটনার পর স্কুলের ভিতর পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় অভিভাবকরা। তাঁদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। কিন্তু কোনও হেলদোল নেই কর্তৃপক্ষের। স্কুলের ক্লাসরুমের ভেতরে এই ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষকও। তাঁর দাবি, আক্রান্ত পড়ুয়ার অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। যত দ্রুত সম্ভব স্কুলের পরিচালন সমিতির বৈঠক ডেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে।


```