Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যানজটে আটকে কলেজে যেতে দেরি, পশু চিকিৎসককে পেটানোর অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

অভিযোগ, যানজটে আটকে ওই ছাত্র চিকিৎসককে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। চিকিৎসক প্রতিবাদ করায় বাইক থেকে নেমে তাঁকে মারধর করে ওই ছাত্র। 

যানজটে আটকে কলেজে যেতে দেরি, পশু চিকিৎসককে পেটানোর অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 7 January 2026 18:00

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাস্তায় যানজটে আটকে কলেজে যেতে দেরি হচ্ছিল। রেগে গিয়ে পশু চিকিৎসককে পেটানোর অভিযোগ উঠল এক কলেজ ছাত্রর বিরুদ্ধে। ঘটনার পর ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচাতে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ।

বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ চুঁচুড়া বালির মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। হুগলি মহসিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে সময় বাঁশবেড়িয়া থেকে বাইক চালিয়ে কলেজে যাচ্ছিলেন। অন্যদিকে পশু চিকিৎসক বিপ্লব দাস নিজের চারচাকা গাড়ি চালিয়ে চুঁচুড়ার দিকেই যাচ্ছিলেন নিজের চেম্বারে।

অভিযোগ, যানজটে আটকে ওই ছাত্র চিকিৎসককে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। চিকিৎসক প্রতিবাদ করায় বাইক থেকে নেমে তাঁকে মারধর করে ওই ছাত্র। একজন বয়স্ক মানুষকে এভাবে মারতে দেখে ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে। ছাত্রকে মারতে উদ্যত হয়। চুঁচুড়া থানার টহলদারি গাড়ি সেখানে পৌঁছে ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিপ্লববাবু বলেন, "ডনবস্কো স্কুলের কাছ থেকে জ্যাম ছিল। বাইক আরোহী যুবক রাস্তা দিয়ে যেতে না পেরে আমাকে গালিগালাজ করে। আমি তাঁকে বারণ করি। এরপরই ওই যুবক বাইক থেকে নেমে আমাকে মারধর শুরু করে। আমার চশমা খুলে পড়ে যায়। নাক ফেটে যায়। আমি জায়গা পেলে তবে তো পাশ দেব। সেটাই শুনল না।"

চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই পশু চিকিৎসককে। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।


```