Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পিপি বদলের আর্জি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তামান্নার মা, 'হাল ছাড়ব না, মেয়ের বিচার চাই'

তাঁর কথায়, “আমি এসপি-কে বহুবার বলেছি পিপি বদল করতে হবে। কিন্তু কিছুই হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার ব্যক্তিগতভাবে কথা বলতেন… আমার কষ্টটা বুঝতেন।”

পিপি বদলের আর্জি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তামান্নার মা, 'হাল ছাড়ব না, মেয়ের বিচার চাই'

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 January 2026 13:56

দ্য ওয়াল ব্যুরো: মাস ছ’য়েক কেটে গিয়েছে। তৃণমূলের বিজয়োৎসবের রাতে ছোড়া বোমা কাড়ল ছোট্ট তামান্না খাতুনের প্রাণ— অভিযোগ তেমনটাই। সেদিন মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল বছর ছয়েকের মেয়ে। কিছুই বুঝে ওঠার আগেই স্তব্ধ হয়ে যায় তার শ্বাস। সেই দুঃসহ রাতের স্মৃতি এখনও তাড়া করে ফেরে তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে।

শুধু মেয়ে হারানোর যন্ত্রণা নয়, তাতে নতুন করে যোগ হয়েছে অভিযোগ,  তদন্তে গড়িমসি, চার্জশিটপেশে দেরি, আর অভিযুক্তদের জামিনে মুক্তি পাওয়ার আশঙ্কা। এই ক্ষোভ-হতাশার মধ্যেই অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার ছাড়া পেয়েই যেন নতুন করে মনোবল ফিরে পেলেন তিনি, হাসপাতাল চত্বর থেকেই জানালেন, “আমি হাল ছাড়ব না। মেয়ের জন্য বিচার চাই।”

একই সঙ্গে জানালেন, মেয়ের বিচার চাইতে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান (Tamannaah's mother wants to meet the Chief Minister Mamata Banerjee, requesting for PP change)। 

সাবিনার দাবি, এখনও পর্যন্ত তিন জন গ্রেফতার হলেও অন্তত ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েনি। সরকারি আইনজীবী বদলের আবেদনও নাকি অগ্রাহ্য হয়েছে। তাঁর কথায়, “আমি এসপি-কে বহুবার বলেছি পিপি বদল করতে হবে। কিন্তু কিছুই হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার ব্যক্তিগতভাবে কথা বলতেন… আমার কষ্টটা বুঝতেন।”

ঘটনায় দশ জন গ্রেফতার হলেও এখনও পলাতক বেশ কয়েক জন। পরিবারের আশঙ্কা, জামিনে ছাড়া পেলে অভিযুক্তদের পক্ষ থেকেই আবার হুমকি বা আক্রমণের শঙ্কা রয়েছে। তবে হাসপাতাল থেকে বেরিয়েই সাবিনার চোখে ভরসা, “তামান্না নেই, কিন্তু ওর জন্য লড়াইটা আমি চালিয়ে যাব।”


```