Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জাফরাবাদে বাবা-ছেলে খুনের ৫৬ দিনের মাথায় চার্জশিট দিল এসটিএফ, দ্রুত শুনানির সম্ভাবনা

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্তরা কীভাবে ঘটনা ঘটিয়েছিলেন? তারপর কোথায়, কীভাবে লুকিয়ে ছিলেন, কতদিন গা ঢাকা দিয়েছিলেন? সব তথ্য চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ধৃতদের জেরা করেই একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। দ্রুত শুনানি সম্ভাবনা আছে

জাফরাবাদে বাবা-ছেলে খুনের ৫৬ দিনের মাথায় চার্জশিট দিল এসটিএফ, দ্রুত শুনানির সম্ভাবনা

ছবি-গুগল

শেষ আপডেট: 7 June 2025 23:15

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ অশান্তির (Waqf Protest) জেরে জাফরাবাদে (Jaffrabad Murder Case) বাবা-ছেলের খুনের ঘটনায় চার্জশিট পেশ করল এসটিএফ (STF)। ৫৬ দিনের মাথায় শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। অভিযুক্ত হিসসেবে ১৩ জনের নাম উল্লেখ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্তরা কীভাবে ঘটনা ঘটিয়েছিলেন? তারপর কোথায়, কীভাবে লুকিয়ে ছিলেন, কতদিন গা ঢাকা দিয়েছিলেন? সব তথ্য চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ধৃতদের জেরা করেই একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। দ্রুত শুনানি সম্ভাবনা আছে।

গত এপ্রিল মাসে ওয়াকফ আইনের (Waqf Protest) প্রতিবাদে রণক্ষেত্র চেহারা নেয় মুর্শিদাবাদ (Murshidabad)। অশান্তির বলি হন জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস। ১২ এপ্রিল দুজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য। ঘটনার পর সব অভিযুক্তরাই পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়। মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছিল জাফরাবাদে পিতা-পুত্র খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই পুত্রকে। তার কয়েকদিন আগেই জিয়াউলকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ। 
 


```