Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

৩৯ বছর পর জমিদাতাদের কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফের আদালতে ধাক্কা রাজ্যের। কিংবা বলা ভাল, দীর্ঘ আইনি লড়াই শেষে জল পেল সাঁইথিয়া পুরসভা।

৩৯ বছর পর জমিদাতাদের কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 May 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: ফের আদালতে (Supreme Court) ধাক্কা রাজ্যের ()West Bengal)। কিংবা বলা ভাল, দীর্ঘ আইনি লড়াই শেষে জল পেল সাঁইথিয়া পুরসভা।

বীরভূমের সাঁইথিয়া পুরসভা এলাকার একটি কমিউনিটি হল এবং শিশুদের খেলার জায়গার জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ নিয়ে নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। দীর্ঘ ৩৯ বছর ধরে চলা ওই মামলায় জমিদাতাদের বর্তমান বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আদালত সূত্রের খবর, ১৯৮৬ সালে যে সময় জমিঅধিগ্রহণ করা হয়েছিল তখন পুরসভার তরফে জমিদাতাদের ৮৩ লক্ষ টাকা  দেওয়া হয়েছিল। বর্তমানে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ বাবদ আরও ১০ কোটি ৫৩ লক্ষ টাকা দিতে হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ক্ষতিপূরণের বিষয়টি জানিয়েছে রাজ্যও। প্রসঙ্গত, এই উদ্যান তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।

এই মামলায় সাঁইথিয়া পুরসভার আইনজীবী আশিস চৌধুরী বলেন, "এই মামলাটি দীর্ঘদিন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট শুনানি হয়েছে। যখন জমিটি অধিগ্রহণ হয় সেই সময় পুরসভা অধিগ্রহণ বাবদ যা ক্ষতিপূরণ সেটা দিয়ে দিয়েছিল। তাহলে এখন কেন পুরসভা আবার নতুন করে টাকা দেবে। সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য গ্রাহ্য হয়। সুপ্রিম কোর্ট রাজ্যকেই সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বলে।" 


```