Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

Covid 19 in Bengal: বাংলাতেও বাড়ছে করোনা সংক্রমণ! কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১১

সামনে এসেছে কোভিডের দু'টি সাব ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7। এই দুই সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির।

Covid 19 in Bengal: বাংলাতেও বাড়ছে করোনা সংক্রমণ! কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১১

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 May 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশের সঙ্গে গুটি গুটি পায়ে বাংলাতেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ (Covid 19 )! সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত বাংলায় কোভিড পজিটিভ (Covid positive ) রোগীর সংখ্যা ১১! এর মধ্যে বেশিরভাগই কলকাতা ও শহরতলির।

প্রশাসন সূত্রের খবর, কোভিড পজিটিভ রোগীদের আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আক্রান্তদের কারওরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৯ মে পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র একজন। সেখানে গত ২৪ মে শনিবার ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭। রবিবার রাতে তা ১১তে পৌঁছেছে। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সকলের মধ্যেই কমবেশি শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে।

স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, "অতীতের মতো ফের লাফিয়ে লাফিয়ে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকলে তা উদ্বেগের। সময় থাকতেই তাই প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।"

প্রসঙ্গত, সারা দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। বিশেষ করে মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, কেরল, তামিলনাড়ু ও দিল্লির মতো রাজ্যগুলিতে। মহারাষ্ট্রের একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। সামনে এসেছে কোভিডের দু'টি সাব ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7। এই দুই সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে যে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে পরীক্ষায় এই দুই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।

যদিও স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আক্রান্তদের মধ্যে সাধারণত হালকা উপসর্গ, যেমন মাথা ব্যথা, গলা খুসখুস, জ্বর, সর্দি, পেটব্যথা বা পাতলা পায়খানার সমস্যা দেখা যাচ্ছে। তাতে ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছে মন্ত্রক ৷ 
 
 


```