Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য! কী বলল হাইকোর্ট?

ডিভিশন বেঞ্চের বক্তব্য, সীমান্ত সুরক্ষা শুধু কেন্দ্র বা রাজ্যের নয়, এটি দেশের সামগ্রিক নিরাপত্তার বিষয়। তাই এই প্রকল্পে গাফিলতি বা দেরি আদালত সহজভাবে নেবে না।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য! কী বলল হাইকোর্ট?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 November 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় কাঁটাতার দেওয়ার কাজ নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য (State faces Calcutta High Court questions over barbed wire work on Bangladesh border)। ইতিবাচক অগ্রগতির রিপোর্টের বদলে হাইকোর্টে আবারও সময় চেয়ে বসল নবান্ন। আর সেই কারণেই ক্ষোভ প্রকাশ করল আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা বিষয়ে এই ঢিলেমি বরদাস্ত করা যায় না। 

শুক্রবার সীমান্তে বেড়া দেওয়ার অগ্রগতি নিয়ে হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। আদালত আগেই নির্দেশ দিয়েছিল রাজ্য যেন এই বিষয়ে ‘পজিটিভ রিপোর্ট’ জমা দেয়। কিন্তু আদালতের প্রত্যাশার উল্টো দিকে গিয়ে রাজ্যের আইনজীবী জানান, রিপোর্ট তৈরির জন্য আরও সময় প্রয়োজন। সঙ্গে সঙ্গে বেঞ্চের পর্যবেক্ষণ—“এত সিরিয়াস ইস্যুতে রাজ্য বারবার সময় চাইতে পারে না।”

তবে শেষ পর্যন্ত আদালত এক সপ্তাহের অতিরিক্ত সময় দিয়েছে। সেই সময়ের মধ্যে সংক্ষিপ্ত অগ্রগতির রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বেঞ্চের সতর্কবার্তা, রিপোর্টে যদি কোনও ইতিবাচক অগ্রগতি দেখা না যায়, তাহলে শুরু হবে টানা শুনানি।

এদিন আদালতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল নথি পেশ করেন। তাঁর দাবি, কেন্দ্রীয় ক্যাবিনেট সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে আগেই অনুমোদন দিয়েছে। প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য অর্থও রাজ্যের কাছে পাঠানো হয়েছে। সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন। তবুও রাজ্য কোনও সুনির্দিষ্ট অগ্রগতি বা কারণ জানাচ্ছে না বলে কেন্দ্রের অভিযোগ।

শুনানির সময়  আদালতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আদালতের পর্যবেক্ষণকে হাতিয়ার করে তিনি সরাসরি রাজ্যকে কাঠগড়ায় তুললেন।

তাঁর কথায়, “সীমান্তে বেড়া দেওয়ার মতো জাতীয় নিরাপত্তার বিষয়ে রাজ্য একের পর এক দিন সময় চেয়ে যাচ্ছে। এটা চলতে পারে না। দেশের নিরাপত্তার সঙ্গে রাজনীতি করা হচ্ছে।”

রাজ্য কেন বারবার সময় চাইছে, তা নিয়ে আদালতে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সীমান্তবর্তী অঞ্চলে জমি অধিগ্রহণে স্থানীয় সমস্যা নাকি প্রশাসনিক জটিলতা—রাজ্যের পক্ষ থেকে নির্দিষ্ট কিছুই জানানো হয়নি। 

ডিভিশন বেঞ্চের বক্তব্য, সীমান্ত সুরক্ষা শুধু কেন্দ্র বা রাজ্যের নয়, এটি দেশের সামগ্রিক নিরাপত্তার বিষয়। তাই এই প্রকল্পে গাফিলতি বা দেরি আদালত সহজভাবে নেবে না।

আগামী সপ্তাহে রাজ্য কী রিপোর্ট পেশ করে, তার উপর নির্ভর করবে মামলার ভবিষ্যৎ পথ। আদালতের মনোভাব স্পষ্ট—সীমান্ত সুরক্ষা নিয়ে আর কোনও টালবাহানা বরদাস্ত হবে না।


```