Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অনুব্রতর ফোন কেলেঙ্কারি-কাণ্ড! বোলপুরের সেই আইসিকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বদলি করা হল

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি জেল থেকে বেরোনোর পর ফোনে লিটন হালদার ও তাঁর মা–বৌকে কটূক্তি ও গালিগালাজ করেছিলেন। সেই অডিয়ো ক্লিপ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

 অনুব্রতর ফোন কেলেঙ্কারি-কাণ্ড! বোলপুরের সেই আইসিকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বদলি করা হল

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 November 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: গত বুধবারই বীরভূমের বোলপুর থানার (Bolpur Police Station) আইসি লিটন হালদারকে (IC Litan Das) বোলপুর থানা থেকে জলপাইগুড়িতে ট্রান্সফার করেছিল রাজ্য পুলিশ। জলপাইগুড়ির ডিআইবি থেকে লিটন হালদারকে এবার ট্রান্সফার করা হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কোর্ট ইন্সপেক্টর হিসেবে।

শুক্রবার রাতে রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে নতুন করে আর একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে নতুন করে লিটন হালদার-সহ ১১ জন অফিসারের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি কমিশনার, এসডিপিও পদ মর্যাদার ৪৮ জন অফিসারকেও এদিন বদলি করা হল। এর আগে একাধিক জেলার এসপিও বদল করা হয়েছে। নবান্ন সূত্রে দাবি এটা রুটিন বদলি, তবে অনেকেই মনে করছেন গত কয়েকদিনের সব বদলি‌ই আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। তবে অন্যান্য বদলি ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বোলপুরের প্রাক্তন আইসি।

কয়েক মাস আগের ঘটনা। এ বছর (২০২৫) মে মাসের শেষের দিকে এক ভাইরাল অডিও ক্লিপ (Viral Audio Clips) সামনে আসে। যেখানে দুই ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। অভিযোগ ওঠে ওই ফোনের একদিকে ছিলেন অনুব্রত মণ্ডল ও অন্যদিকে ছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদার। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি জেল থেকে বেরোনোর পর ফোনে লিটন হালদার ও তাঁর মা–বৌকে কটূক্তি ও গালিগালাজ করেছিলেন। সেই অডিয়ো ক্লিপ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

বোলপুুরের প্রাক্তন আইসি লিটন হালদারের পাশাপাশি এদিন নতুন করে বদলি করা হয়েছে ১০টি থানার অফিসারদের।


```