Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

SSC: ভেরিফিকেশনে খোঁজ মিলল ১৩২৭ জন অযোগ্য প্রার্থীর! ভুল তথ্য দিয়ে বসে পড়েন পরীক্ষায়

এসএসসি ভেরিফিকেশন প্রক্রিয়ায় তথ্য যাচাই করে ১৩২৭ জন অযোগ্য ও ভুয়ো প্রার্থীকে নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

SSC: ভেরিফিকেশনে খোঁজ মিলল ১৩২৭ জন অযোগ্য প্রার্থীর! ভুল তথ্য দিয়ে বসে পড়েন পরীক্ষায়

এসএসসি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 December 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: ভিড়ের মধ্যেই পরীক্ষায় বসেছিলেন, এমনকি ভেরিফিকেশনের ডাকও (SSC Verification) পেয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। এসএসসি-র (SSC) ভেরিফিকেশন প্রক্রিয়ায় আরও একবার সামনে এল ভুয়ো ও অযোগ্য প্রার্থীদের চিত্র। তথ্য যাচাইয়ের পর মোট ১ হাজার ৩২৭ জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, এই ১৩২৭ জনের মধ্যে অনেকে ভুল তথ্য দিয়ে পরীক্ষায় পাশ করেছিলেন। আবার অনেকে ২০১৬ সালে চিহ্নিত ‘দাগি’ হওয়ার পরও ফাঁক গলে ভেরিফিকেশনে ঢুকে পড়েন। শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা নিয়ে ভুয়ো তথ্য দেওয়ার পাশাপাশি, একাধিক ক্ষেত্রে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। এই কারণেই তাঁদের নাম বাতিল করা হয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, যাচাইয়ের পরে এই ১৩২৭ জনের নাম নিয়োগ তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, এই প্রার্থীরা কোনওভাবেই আর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সেই তালিকাও এসএসসি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এসএসসি আগেই সতর্ক করেছিল, ভেরিফিকেশনের সময় যেন কোনও ভুল তথ্য দেওয়া না হয়। তার পরেও দেখা যায়, এই ১৩২৭ জন প্রার্থী মোট ৩৫টি বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য দিয়েছেন। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে।

এদিকে, এসএসসি জানিয়েছে যে নবম–দশম শ্রেণির ইন্টারভিউ প্রক্রিয়া নির্ধারিত ডেডলাইনের মধ্যে শেষ করা সম্ভব নয়। কমিশন আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে। তবে একাদশ–দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ প্রক্রিয়া এখনও চলছে, যা ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা।

ভেরিফিকেশন ঘিরে বিতর্ক আরও জোরালো হয় ফলপ্রকাশের পর। অভিযোগ ওঠে, একাধিক ক্ষেত্রে আগে থেকেই চিহ্নিত দাগিরদের কাছেও ভেরিফিকেশনের কল গিয়েছিল। প্রথমেই উঠে আসে নীতীশরঞ্জন বর্মনের নাম। ২০১৬ সালের প্যানেলে তাঁর নাম দাগিদের তালিকায় ছিল। নীতীশের স্ত্রী—যাঁর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে—আইনজীবী ফিরদৌস শামিমকে ফোন করে বিষয়টি জানান। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং হাইকোর্ট তাঁর নিয়োগ প্রক্রিয়া বাতিল করে।

তবুও অভিযোগ, একাধিক দাগি প্রার্থী ফাঁক গলে পরীক্ষায় বসে যান। তাঁদের মধ্যে রয়েছেন সৌগত অধিকারী, মহম্মদ আলাউদ্দিন, অঞ্জন অধিকারী, শ্বাশতবিকাশ মাইতি, সুদীপ পাল ও গুরুপদ গিরি। প্রত্যেকের নামই ২০১৬ সালের চিহ্নিত দাগিদের তালিকায় ছিল।
 


```