Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘মাঠে কেন ছিলাম তৃণমূলকে কৈফিয়ত দেব?’ যুবভারতী বিতর্কে কুণালকে পাল্টা আক্রমণ অশোক দিন্দার

যুবভারতী বিতর্কে কুণাল ঘোষের মন্তব্যের কড়া জবাব দিলেন অশোক দিন্দা। মাঠে থাকার জন্য তৃণমূলকে কৈফিয়ত দেওয়ার প্রশ্নই ওঠে না, সাফ জানালেন তিনি।

‘মাঠে কেন ছিলাম তৃণমূলকে কৈফিয়ত দেব?’ যুবভারতী বিতর্কে কুণালকে পাল্টা আক্রমণ অশোক দিন্দার

মেসি-দিন্দা-কুণাল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 December 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামে (Salt Lake Stadium) বিশৃঙ্খলার (Lionel Messi Kolkata Visit) রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক তরজা নতুন মোড় নিল। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নিশানায় এবার বিজেপি বিধায়ক ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda)। তৃণমূলের দাবি, সপরিবারে মাঠে ঢুকেছিলেন ময়নার বিধায়ক। যাদের নিয়ে সমালোচনা হচ্ছে, সেই তালিকায় তাঁর নাম নেই কেন! দিন্দার পাল্টা প্রশ্ন,‘মেসির সঙ্গে আমার সেলফি দেখান। ওটা কি টিএমসির প্রোগ্রাম ছিল?’

‘আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, মাঠে ঢুকতে অনুমতি নেব?’

রবিবার সোশ্যাল মিডিয়ায় যুবভারতীতে দিন্দার ছবি ও ভিডিও পোস্ট করে কুণাল দাবি তোলেন, 'গতকাল বিজেপির বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা সপরিবারে ছিলেন। মাঠের মধ্যে গিয়ে যাঁরা সমালোচিত, তার মধ্যে থেকে বিজেপি বিধায়ক বাদ যাবেন কেন? তাঁকে বা ওখানে অতিরিক্ত বা অবাঞ্ছিতদের, তৃণমূল হলেও, প্রবেশপত্র দিল কে বা কারা?'

কুণালের অভিযোগ সামনে আসতেই শুরু হয় চর্চা। অনেকে বলতে থাকেন, দিন্দা শুধু বিজেপি বিধায়ক নন। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি বাংলার প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় দলে খেলেছেন। মেসির সঙ্গে তাঁর মাঠে থাকতে পারেন।

এনিয়ে সেদিনই প্রাক্তন ক্রিকেটারও স্পষ্ট জানিয়ে দেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। খেলার মাঠে যেতে হলে যিনি প্রশ্ন তুলছেন তাঁর থেকে অনুমতি নিয়ে যাবেন না কি! খেলার সঙ্গে যাদের সম্পর্ক নেই, সেরকম লোকেরা মাঠে থাকে কী করে?'

পরে এদিন ফের এনিয়ে প্রশ্ন করা হলে নিজের মাঠে থাকার সাপেক্ষে যুক্তি দেন দিন্দা। সাফ বলেন, ‘আমি কোথায় সেল্ফি তুললাম, টিকিট কাটলাম, তার কৈফিয়ত তৃণমূলকে দেব কেন? এটা কি টিএমসি-র প্রোগ্রাম ছিল?’ তৃণমূলকে সরাসরি আক্রমণ করে দিন্দার কথা, ‘গোটা ঘটনায় কলকাতার তথা বাংলার মুখ পুড়েছে। দায় কার, সেটা সবাই জানে।’

বিজেপি বিধায়ক মনে করে গোটা ঘটনায় আসল প্রশ্ন হওয়া উচিত-ব্যবস্থাপনার গাফিলতি কোথায় ছিল, কেন দর্শকরা আর্জেন্তিনীয় তারকাকে (Argentina star) মিনিট কুড়ির বেশি দেখতে পেলেন না। চেয়ার ভাঙা, গ্যালারি লণ্ডভণ্ড হওয়ার দায় রাজনীতির ঘাড়ে চাপিয়ে বিতর্ক ঘোরানোর চেষ্টা কেন হবে!

দিন্দার আজকের ভিডিও সামনে আসতেই ফের এনিয়ে সুর চড়ান কুণাল। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নিন, বিজেপির বিধায়ক নিজেই বলছেন যুবভারতীতে মেসির অনুষ্ঠান তৃণমূলের ছিল না। উনি মাঠের মধ্যে সপরিবারে ছিলেন কেন, কে কার্ড দিয়েছিল, সেসব এড়াচ্ছেন। বলছেন মেসির সঙ্গে ছবি নেই। ফেসবুকে স্পষ্ট দেখেছি। সেটা পেলে ওঁকে মনে করিয়ে দেব। মেসির ভিড়ের পাশে মুখ বাড়িয়ে।'

সব মিলিয়ে যুবভারতী বিতর্কে তৃণমূল বনাম বিজেপির লড়াই এখন তুঙ্গে।


```