Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুলিশকে না জানিয়েই শেষ মুহূর্তে বদল! মেসির অনুষ্ঠান নিয়ে শতদ্রুদের গাফিলতির কথা জানালেন সিপি

মেসির ভারত সফরের (Messi in India) মূল আয়োজক শতদ্রু দত্তের (Satadru Dutta) সঙ্গে কলকাতা পুলিশের যোগাযোগ প্রসঙ্গে সিপি জানান, একসময় তাঁর সঙ্গে দেখা হয়েছিল

পুলিশকে না জানিয়েই শেষ মুহূর্তে বদল! মেসির অনুষ্ঠান নিয়ে শতদ্রুদের গাফিলতির কথা জানালেন সিপি

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 December 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: মেসির কলকাতা সফরে (Messi In Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনের চূড়ান্ত বিশৃঙ্খলা আন্তর্জাতিক মহলে সমালোচনা সৃষ্টি করেছিল। ক্রীড়াপ্রেমীদের একাংশ সেই দিনটিকে (১৪ ডিসেম্বর) কলকাতার 'কালো দিন' হিসেবেও দাবি করেছেন। এরপর জল গড়িয়েছে অনেকদূর। মেসির কলকাতা সফরে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছিল। কিন্তু জানানো হয়নি পুলিশকে। যুবভারতীকাণ্ডে আয়োজক শতদ্রুকে নিয়ে এই দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

শতদ্রু দত্তের সঙ্গে কলকাতা পুলিশের ছবি

মেসির ভারত সফরের (Messi in India) মূল আয়োজক শতদ্রু দত্তের (Satadru Dutta) সঙ্গে কলকাতা পুলিশের ছবি প্রসঙ্গে সিপি জানান, একসময় তাঁর সঙ্গে দেখা হয়েছিল, কারণ তখন মেসির থাকার কথা ছিল তাজ বেঙ্গল হোটেলে। পরে অনুষ্ঠান অন্যদিকে হওয়ায় আর কোনও যোগাযোগ হয়নি। জানা গেছে, মেসির তাজ বেঙ্গলে থাকার কথা হলেও পরে ওঠেন হায়াতে। শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান সূচিতে পরিবর্তন করা হয়েছিল। 

প্রসঙ্গত, যুবভারতীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শতদ্রু দত্তকে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত। 

যুবভারতীকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ইডেনে প্রস্ততি

আগামী বছর কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপ, তা নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) প্রস্তুতি কেমন, যুবভারতীকাণ্ডের (Yuba Bharati Mess) পর তারকা খেলোয়াড়দের ভরসা কি ফেরাতে পারবে এই শহর, এনিয়ে সাংবাদিকদের মনোজ ভার্মা (Manoj Verma) বলেন, "যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার অনেক আগেই প্রস্তুতি শুরু হয়েছে। সমস্ত বিষয় নোট করা হয়েছে এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনও ফাঁক রাখা হবে না।" স্টেকহোল্ডার এবং আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে বলেও জানান তিনি।

যুবভারতীর ঘটনার পর ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ম্যাচ বা বিশ্বকাপে দর্শক এবং খেলোয়াড়দের আস্থা ফেরানো যাবে কি না, এই প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, কলকাতা পুলিশের পেশাদারিত্ব আগেও প্রমাণিত হয়েছে। বহু অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী বিশ্বকাপও নিরাপদ ও সফলভাবে আয়োজন করা হবে বলে তিনি আশাবাদী।

পার্কস্ট্রিটে বড়দিনের প্রস্তুতি

দিল্লি বিস্ফোরণকাণ্ডের (Delhi Blast) পর দেশের বড় বড় শহরগুলিতে নিরাপত্তা ও নজরদারি বেড়েছে। সিপি জানিয়েছেন, বড়দিনের সময় শুধু পার্কস্ট্রিট (Park Street) নয়, গোটা শহরজুড়েই বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। ফিল্ড-লেভেলের অফিসার থেকে শুরু করে ডিসি ও সিনিয়র অফিসারদের ইতিমধ্যেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় কড়া নজরদারি রাখা হবে।

কলকাতা পুলিশের (Kolkata Police) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা Annual Sports Meet 2025–26 শুরু হয়েছে। বডিগার্ড লাইন্স গ্রাউন্ডে শুরু হওয়া এই ক্রীড়া উৎসব চলবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, সব ডিসি-লেভেলের অফিসার এবং বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মীরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন সিপি। 


```