Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'সাজানো নাটক...,' যুবভারতীকাণ্ডে অরূপ বিশ্বাসের 'আবেগতাড়িত' বাংলায় ইস্তফা নিয়ে শমীক

যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে শমীক পুলিশ ও  রাজ্যের ভূমিকায় প্রশ্ন তোলেন। বলেন, "কাদের গ্রেফতার করা হচ্ছে? আয়োজকদের, যারা টিকিট কিনে স্টেডিয়ামে গেছিল তাঁদের গ্রেফতার করেছে।" 

'সাজানো নাটক...,' যুবভারতীকাণ্ডে অরূপ বিশ্বাসের 'আবেগতাড়িত' বাংলায় ইস্তফা নিয়ে শমীক

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 December 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস (Arup Biswas resignation)। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে ক্রীড়া দফতর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছিলেন অরূপ। তবে এই গোটা বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (BJP State President Samik Bhattacharya) কটাক্ষ করে বলেন, 'শাক দিয়ে মাছ ঢাকা যাবে না।'

বুধবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সেখানেই তিনি বলেন, "সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস (TMC) সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটি লিওলেন মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন।' তাঁর দাবি, তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন, শাক ঢাকতে পারবেন না।"

যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে শমীক পুলিশ ও  রাজ্যের ভূমিকায় প্রশ্ন তোলেন। বলেন, "কাদের গ্রেফতার করা হচ্ছে? আয়োজকদের, যারা টিকিট কিনে স্টেডিয়ামে গেছিল তাঁদের গ্রেফতার করেছে।" যোগ করেন, "যে বাচ্চা বাচ্চা ছেলেদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা টাকা দিয়ে টিকিট কিনেছেন মানে তাঁরা যোগ্য, তাঁরা সরকারি চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলেরা, বিচারবিভাগীয় হেফাজতে আছেন তাঁরা। কিন্তু যারা প্রাতিষ্ঠানিক লুট করল তারা কোথায়?"

অরূপ বিশ্বাসকে (Arup Biswas) নিশানায় এনে শমীক বলেন, "ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আছে অনুমোদন ছাড়া, বড় নেতাদের অনুমতি ছাড়া নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার?" শমীকের দাবি, "যুবভারতীর নিন্দনীয় বিশৃঙ্খলের ঘটনায় সম্পূর্ণ তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে পদত্যাগ করিয়ে সাজানো নাটক চলছে।"

দায়িত্বে গাফিলতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (DG Rajiv Kumar) তলব করেছে তদন্ত কমিটি। এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "ডিজিকে তো পরিচালনা করে সরকার। তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা মেসিকে ঘিরে রেখে দিয়েছিল, কোনও পুলিশের ক্ষমতা ছিল, সেখানে যাওয়ার!"

প্রসঙ্গত, গত শনিবার যুবভারতীতে মেসির ইভেন্টে (Messi in Kolkata) যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, তারই জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একটি চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি মোটেও বিশৃঙ্খলার দায় নিজের ঘাড়ে নেননি, তবে চিঠিতে জানিয়েছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন।


```