Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: দলের দুর্নীতির দায় স্বীকার করে কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের, দেখুন ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, পার্থসারথি মাইতি বলছেন—"আমি দুঃখিত, আমি লজ্জিত", এবং সঙ্গে সঙ্গেই কান ধরে ওঠবস করছেন। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকে। 

SSC: দলের দুর্নীতির দায় স্বীকার করে কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের, দেখুন ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 September 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে এবার চরম বিতর্কের কেন্দ্রে তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। 

একসময় দলের যুব সহ-সভাপতি পদে থাকা এই নেতা এবার চাকরি চুরির দুর্নীতিতে দলের নেতাদের হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করলেন—সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। 

হঠাৎ কানধরেো ওঠবসের কারণ কী?

স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে পার্থসারথি বলেছিলেন, “চাকরি চুরির ঘটনায় চেয়ে বেশি দুর্নীতি করেছে শুভেন্দু। আজ সে-ই নন্দীগ্রামে বড় বড় কথা বলছে।” তিনি দাবি করেন, ২০১৬ সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল ‘দুর্নীতির মাস্টারমাইন্ড’।

সূত্রের দাবি, এই বিস্ফোরক মন্তব্যের জেরে নিজ দলেই চাপে পড়েন তিনি। তারই জেরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাঁর এই কানধরে উঠবস বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির বিষয়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বর সকলেই যখন মুখে কুলুপ এঁটেছেন তখন পার্থসারথি একপ্রকার দলীয় নেতৃত্বের হয়ে কান ধরে ক্ষমা চেয়ে বলেন, “যাঁরা মুখ খুলছেন না, তাঁদের হয়ে আমি ক্ষমা চাইছি। পদ হারানোর ভয়েই তাঁরা চুপ।”

ভিডিওতে দেখা যাচ্ছে, পার্থসারথি মাইতি বলছেন—"আমি দুঃখিত, আমি লজ্জিত", এবং সঙ্গে সঙ্গেই কান ধরে ওঠবস করছেন। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকে। 

দলের অন্দরে পার্থসারথিকে নিয়ে ক্ষোভ বাড়লেও, তাঁর অনুগামীদের দাবি—তিনি অন্তত ভীরুর মতো চুপ করে থাকেননি। তবে যেভাবে তিনি প্রকাশ্যে দলের নেতাদের দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন, তাতে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য কোনদিকে যায়, সেটাই এখন দেখার।


```