Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

SSC: 'তালিকা প্রকাশের পরও বলছেন অযোগ্য নন?' দাগিদের মামলা খারিজ করে প্রশ্ন হাইকোর্টের

বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নয় বরং ‘অস্বচ্ছ’ পদ্ধতিতেই তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু এই আর্জিতে সাড়া দিল না রাজ্যের উচ্চ আদালত।

SSC: 'তালিকা প্রকাশের পরও বলছেন অযোগ্য নন?' দাগিদের মামলা খারিজ করে প্রশ্ন হাইকোর্টের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 September 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে পরীক্ষায় (Exam) বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিল দাগি চাকরিহারাদের (Tainted Candidate) একাংশ। বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নয় বরং ‘অস্বচ্ছ’ পদ্ধতিতেই তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু এই আর্জিতে সাড়া দিল না রাজ্যের উচ্চ আদালত। দাগিদের মামলাই খারিজ করে দিল হাইকোর্ট। বক্তব্য, এসএসসির তালিকায় (SSC List) হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়মে নিয়োগ পরীক্ষা হতে চলেছে। তাতে বসতে চেয়েই কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন দাগি চাকরিহারাদের একাংশ। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা। পাশাপাশি তাঁদের ভর্ৎসনাও করে হাইকোর্ট।

সোমবার প্রায় সাড়ে ৩০০ চাকরিপ্রার্থী কলকাত হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁদের দাবি ছিল, যে নিয়োগ পরীক্ষা হতে চলেছে, সেখানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কমিশনের বিরুদ্ধে নিয়ম না মেনে তালিকা প্রকাশের অভিযোগ এনে ওই প্রার্থীদের একাংশ চান, তাঁদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু মঙ্গলবার এই মামলার শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তোলে, এতদিন তাঁরা কোথায় ছিলেন?

মামলাকারীদের উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, “তালিকা প্রকাশ হওয়ার পরেই কেন আদালতে আসছেন? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। তার পরেও কীভাবে বলছেন অযোগ্য নন?” শুনানিতে বিচারপতি একাধিকবার প্রশ্ন তোলেন অযোগ্য ঘোষিত প্রার্থীদের আইনজীবীদের উদ্দেশে। তিনি বলেন, “যথেষ্ট হয়েছে। আর নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পর দাগিদের পরীক্ষায় বসার দাবি কীভাবে তুলছেন?”

অযোগ্য প্রার্থীদের পক্ষে অনিন্দ্য লাহিড়ি যুক্তি দেন, ডিভিশন বেঞ্চের শর্ত অনুযায়ী তাঁর মক্কেলরা দাগি নন। তিনি বলেন, তাঁরা সাদা খাতা জমা দেননি, অন্তত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। ফলে পরীক্ষায় বসার অধিকার থাকা উচিত।

কিন্তু এসএসসির পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এঁরা সকলেই দাগি অযোগ্য। ওএমআর শিট কারচুপির প্রমাণ মিলেছে। তিনি স্পষ্ট বলেন, “এই প্রার্থীরা র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। সিবিআইয়ের দেওয়া তালিকা মিলিয়ে আমরা নিশ্চিত হয়েছি।”

বিচারপতি ফের প্রশ্ন তোলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাননি কেন? তখন আদালতে আসেননি কেন?”

মামলাকারীদের আইনজীবী পাল্টা যুক্তি দেন, যোগ্য-অযোগ্যর সমস্ত তালিকা প্রকাশ করা হয়নি। তবু তাঁদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। পরে কেন তা বাতিল করা হল, সেটাই প্রশ্ন।

শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় - অযোগ্যদের তালিকা নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না। ফলে চাকরি হারানো প্রার্থীরা নতুন করে ধাক্কা খেল আদালতে।


```