Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SSC: প্রথম তালিকায় ছিল না, মাঝরাতেই এসএসসি ‘দাগি’ তালিকায় জুড়ল বিধায়কের মেয়ের নাম

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসি প্রকাশ করল অযোগ্য প্রার্থীদের তালিকা। যুক্ত হল বিধায়কের মেয়ে রোশনারা বেগম ও প্রাক্তন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও।

 

SSC: প্রথম তালিকায় ছিল না, মাঝরাতেই এসএসসি ‘দাগি’ তালিকায় জুড়ল বিধায়কের মেয়ের নাম

রোশনারা বেগম

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 31 August 2025 10:11

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ টালবাহানার পর অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার সন্ধেয় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত সেই তালিকায় মধ্যরাতে যুক্ত হল আরও দুইজনের নাম। তাঁদের মধ্যে রয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম। ২০২২ সালের তালিকাতেও তাঁর নাম ছিল।

SSC-র ওয়েবসাইটে নাম ও রোল নম্বরসহ প্রকাশিত এই তালিকায় রোশনারা বেগমকে ‘অযোগ্য’ প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানা গেছে, তিনি কালীগঞ্জ হাইস্কুলে পড়াতেন।

এদিন প্রকাশিত তালিকায় আরও এক বড় নাম প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট তাঁর চাকরি বাতিল করেছিল। পরে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন অঙ্কিতা, কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের পর্যবেক্ষণে তাঁর নিয়োগকেও ‘সন্দেহজনক’ বলা হয়।

এছাড়াও তালিকায় উঠে এসেছে তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি, কাউন্সিলর কুহেলি ঘোষ এবং প্রিয়াঙ্কা মণ্ডলের নাম। ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালীদের নাম একের পর এক প্রকাশ্যে আসছে।


```