Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

SSC: 'উকিলের খরচ দেব', চাকরিহারা শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ শুভেন্দুর

বিরোধী দলনেতা জানান, তাঁর নিজের বেতন ১.৫১ লক্ষ টাকা, অন্য বিধায়কদের ১.২১ লক্ষ টাকা করে। অর্থনৈতিক সমস্যায় থাকা চাকরিহারাদের পাশে দাঁড়াতে রাজি বিজেপি বিধায়করা।

SSC: 'উকিলের খরচ দেব', চাকরিহারা শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ শুভেন্দুর

বিধানসভায় বিরোধী দলনেতার কাছে চাকরিহারা শিক্ষাকর্মীরা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 September 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: চাকরি হারানো শিক্ষকদের পর এবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষাকর্মীদের এক প্রতিনিধি দল (SSC unemployed education workers)। এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া ২০১৬ সালের প্যানেলের চাকরিপ্রাপ্ত প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর একাংশ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন নিজেদের ন্যায্য অধিকারের জন্য।

বিধানসভায় তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি জানান, "যোগ্য প্রার্থীদের লড়াইয়ে পাশে থাকব। সুপ্রিম কোর্টে মামলা করতে যা খরচ লাগবে, তা আমি ও আমাদের বিজেপি বিধায়করা যৌথভাবে বহন করতে রাজি।"

শুভেন্দু আরও বলেন, "আপনারা পছন্দমতো আইনজীবী নিতে পারেন। চাইলে তাঁর ফি-ও আমরা চাঁদা তুলে দেব। আমরা চাই, যোগ্যরা ন্যায্যতা পাক। সরকার যেন টেনটেড লিস্ট প্রকাশের পরে যোগ্য প্রার্থীদের ফের নিয়োগ দেয়।"

বিরোধী দলনেতা জানান, তাঁর নিজের বেতন ১.৫১ লক্ষ টাকা, অন্য বিধায়কদের ১.২১ লক্ষ টাকা করে। অর্থনৈতিক সমস্যায় থাকা চাকরিহারাদের পাশে দাঁড়াতে রাজি বিজেপি বিধায়করা। পাশাপাশি তিনি আশ্বাস দেন, যোগ্য শিক্ষকদের মতো শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যেন নতুন করে পরীক্ষা ছাড়াই নিয়োগ সম্ভব হয়, সেই প্রস্তাবও সরকারকে দেওয়া হবে।

এই মুহূর্তে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। শুভেন্দুর এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন তাঁরা।


```