স্পিকারের বক্তব্য, “তদন্ত কমিটির রিপোর্টে দোষ প্রমাণিত হলেও আমি ‘হার্ড পানিশমেন্ট’ দিইনি। আগামী দিনে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেই বার্তা দিয়েছি।
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী ও বিমান বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 2 September 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় (West Bengal Assembly) ভাঙচুর, মার্শালদের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট—এই সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ) সহ বিজেপির একাধিক বিধায়ক। স্পিকারের (Speaker Biman Banerjee) নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাঁদের দোষ প্রমাণ করলেও, ‘হার্ড পানিশমেন্ট’ থেকে বিরত থাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিধানসভার অধিবেশনে স্পিকার জানান, ২৩ জুনের ঘটনার তদন্তে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা, শান্তনু প্রামাণিক, শিখা চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি বিধায়ক দোষী প্রমাণিত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিধানসভার ভিতরে বিশৃঙ্খলা, সম্পত্তি নষ্ট ও মার্শালদের মারধরের অভিযোগ উঠেছিল। যদিও সেই ঘটনার পর পরই তাঁদের সাসপেন্ড করা হয়, এবার শাস্তি মুকুবের সিদ্ধান্ত নিলেন অধ্যক্ষ।
স্পিকারের বক্তব্য, “তদন্ত কমিটির রিপোর্টে দোষ প্রমাণিত হলেও আমি ‘হার্ড পানিশমেন্ট’ দিইনি। আগামী দিনে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেই বার্তা দিয়েছি।” তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
একই সঙ্গে এদিন স্পিকার শব্দ দূষণ নিয়ে বিধানসভায় সতর্কবার্তা দেন। চন্দ্রিমা ভট্টাচার্যের উত্তর পর্বে তিনি বলেন, “পরীক্ষার সময়ে মাইকের শব্দে ছাত্রছাত্রীদের সমস্যা হয়। আমাকেও ফোনে জানানো হয়। আমি ব্যবস্থা নিই। কিন্তু এটা নিয়ে সমাজকে আরও বেশি সচেতন হতে হবে।”