Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

SSC Tainted List: ''দাগি'দের অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ', বহু নাম প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী

এই তালিকা থেকে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। তাই এই তালিকা অসম্পূর্ণ বলে দাবি করেছেন তিনি।

SSC Tainted List: ''দাগি'দের অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ', বহু নাম প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

পৃথা ঘোষ

শেষ আপডেট: 31 August 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো: গতকাল, ৩০ অগস্ট বহু দ্বন্দ্বের অবকাশ মিটিয়ে অবশেষে ‘দাগি’ শিক্ষকদের একটি তালিকা প্রকাশ্যে এনেছে এসএসসি। তাতে নাম রয়েছে ১৮০৪ জনের। কিন্তু তারপর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বহু নাম সেখানে এমন রয়েছে, যাঁরা মুখ্যমন্ত্রী এবং শাসকদলের ঘনিষ্ঠ – এই নিয়ে তরজা সরগরম।

 

আজ সন্ধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদল তথা তৃণমূল ঘনিষ্ঠ কিছু নাম প্রকাশ্যে আনেন। তিনি জানান, ‘শিক্ষক নিয়োগে এই দুর্নীতিতে ২০২২ সালে অভিজিৎ গাঙ্গুলী যোগ্য অযোগ্য বাছাই করে দিয়েছিলেন। তাঁর রায়কে মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকার মানেননি। তা নিয়ে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, হয়েছে। সেখানে এসএসসি কে বাছাই করে তালিকা দিয়ে বলা হয়েছিল, কিন্তু তারা দিতে পারেনি।’

তিনি বলেন, ‘জীবনকৃষ্ণ, পার্থ চ্যাটার্জি, লিপস অ্যামড বাউন্ডসের কালীঘাটের কাকু – ভাইপো ও তৃণমূল কংগ্রেসের তরফে যে টাকা তুলেছিল, তার বেশিরভাগটাই কালীঘটে গিয়েছে। সেটা নানাভাবে প্রমাণিতও হয়েছে।’ তৃণমূল কংগ্রেসের নেতাদের তিনি ‘সর্বভুক নেতা’ বলে কটাক্ষ করেন।

শুভেন্দু তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার সুবাদে কিছু ‘দাগি’রা চাকরি পেয়েছেন। তাঁদের নামও তিনি জানান। একে একে পাতা উল্টে নাম বলতে থাকেন। উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, পিংলার জলচকের তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলী ঘোষ, হিন্দোলগঞ্জের ব্লকের তৃণমূলের প্রাক্তন সভানেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল, হুগলীর জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মাধ্যক্ষা সাইনা সুলতানা, তৃণমূল বিধায়ক তথা শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ, হুগলীর প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিক এবং তাঁর স্ত্রী সন্তোষী মালিক, খানাকুলের তৃণমূল নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদক, ঝালদার প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দিন্দয়াল সিং, বারাসতের তৃণমূলের জেলা পরিষদ সদস্যের ছেলে মহম্মদ ইজামুল্লা। 

এরকম অসংখ্য নাম রয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর কথা, ‘এতদিন বাংলার মানুষ বলতেন, এখন তো তৃণমূল কংগ্রেস নিজেই স্বীকার করল ‘আমরা চোর’। আর সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে।’

তবে এই তালিকা অসম্পূর্ণ বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর এই তালিকা থেকে খুব সন্তর্পণে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠদের নাম বাদ দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

তিনি আবেদনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আবেদন করুন, এই তালিকার যেন ক্রস চেকিং করা হয়, তাও সিবিআইয়ের তদন্তের আওতায়।’ সুপ্রিম কোর্ট যেহেতু ৭ তারিখের পরীক্ষায় ‘অযোগ্য’দের না বসতে পারাটা নিশ্চিত করতে চেয়েছে, তাই তাদের এই ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, এ কথাও মনে করিয়ে দেন তিনি। তাহলেই তালিকাটি সম্পূর্ণ, নাকি অসম্পূর্ণ – সেই নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটবে বলে মনে করেন শুভেন্দু।


```