রবিবার এনিয়ে বিধানসভার স্পিকার তথা তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি এবিষয়ে কোনও কথা রাজি হননি।

বিমান বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 31 August 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় নতুন অধ্যায় রচিত হল শনিবার। সুপ্রিম কোর্টের নির্দেশে গতরাতে ওয়েবসাইটে ১,৮০৬ জনের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করে কর্তৃপক্ষ। এই তালিকায় যাদের নাম রয়েছে, তাদেরকে অযোগ্য হিসেবে গণ্য করে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর রাজ্যের নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতা-বিধায়ক ও তৃণমূল ঘনিষ্ঠের। লিস্টে নাম মেলার পরই শুরু হয়েছে হইচই।
রবিবার এনিয়ে বিধানসভার স্পিকার তথা তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি এবিষয়ে কোনও কথা রাজি হননি। অন্যান্য বিষয় নিয়ে যতোটা বিস্তারিত তথ্য সাংবাদিকদের মাধ্যমে জনগনকে দিয়েছেন, তার এক অংশও এই প্রশ্নে দেননি।
স্পিকার স্পষ্ট বলেন, 'তদন্ত চলছে, তাই আমি কিছু বলব না।'
শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে হবে; কোনওরকম ভুল-ত্রুটি ধরা পড়লে আদালত হস্তক্ষেপ করবে। এনিয়েও তিনি কোনও মন্তব্য করতে চাননি।
এসব ছাড়াও রাজ্যের লাইব্রেরি-ব্যবস্থায় বড় সমস্যা রয়েছে বলে এদিন জানান তিনি। অনেক জায়গায় ধুলো ঝাড়ার লোক নেই, গ্রুপ-ডি কর্মীও নেই; বিধায়কদের বই পড়ার আগ্রহ কমে গেছে। বিষয়গুলোর উন্নয়নে সরকারি নজর প্রয়োজন এবং শিগগিরই দুই দিনের বিশেষ অধিবেশন হবে বলে জানান বিমান।