Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

SSC নিয়োগ কেলেঙ্কারি: গ্রুপ সি মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রকের সচিব সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির দুই ডেটা এন্ট্রি অপারেটর—সমরজিৎ আচার্য ও পর্ণা বসু, এবং নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থা নাইসার দুই কর্মী নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসল।

SSC নিয়োগ কেলেঙ্কারি: গ্রুপ সি মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 August 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের (SSC Recruitment Scam) গ্রুপ 'সি' মামলায় (Group C case) পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা (voice samples of five accused) সংগ্রহ করল সিবিআই (CBI)। মঙ্গলবার আলিপুর আদালতে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রকের সচিব সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির দুই ডেটা এন্ট্রি অপারেটর—সমরজিৎ আচার্য ও পর্ণা বসু, এবং নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থা নাইসার দুই কর্মী নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসল।

সূত্রের খবর, চলতি বছরের ১৬ মে সিবিআই ওই পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায়। তদন্তে অভিযুক্তদের একটি গোপন বৈঠকের অডিও ও ভিডিও ক্লিপ উদ্ধার হয়েছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ক্লিপিং-এর সত্যতা যাচাই এবং ফরেন্সিক বিশ্লেষণের জন্যই এই কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হয়েছে।

আলিপুরের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তদন্তকারীরা মতে, তদন্তে নতুন মোড় আনতে পারে এই কণ্ঠস্বর পরীক্ষার ফলাফল।


```