ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা ঘিরে তীব্র আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 26 August 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগের দাবিতে (Job seekers) ফের সরব হলেন চাকরিপ্রার্থীরা—তাও এবার একেবারে মুখ্যমন্ত্রীর (Chief Minister Mamata Banerjee) সরকারি সভায় (Government Meeting)!
মঙ্গলবার বর্ধমানে (Burdwan) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে। আর সেখানেই আচমকা ভিড়ের মধ্যে উঠে আসে প্ল্যাকার্ড লেখা, "দিদি, প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়ে কিছু বলুন!"
উপভোক্তাদের সঙ্গে মিশে থাকা একদল টেট পাশ করা চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝপথেই প্ল্যাকার্ড তুলে ধরেন এবং স্লোগান দিয়ে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আচমকা এ ঘটনায় সকলের দৃষ্টি সেদিকে ঘুরে যায়। মিডিয়ার প্রতিনিধিরাও সেখানে ভিড়় করেন। ফলে স্বয়ং প্রশাসনিক প্রধানকে মাঝপথে থামাতে হয় বক্তব্য।
এ সময় সংবাদ মাধ্যমের উদ্দেশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "কী হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা! মিটিংটা করতে দেবেন তো প্লিজ! আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে মিটিংটা ডিস্টার্ব করবেন না। আপনারা আপনাদের কাজ করুন। এ
টা কী হচ্ছে, মিটিংটা ব্যাহত হচ্ছে। ছবি তো পরেও তুলতে পারবেন। তাছাড়া আপনারা তো এসেছিলেন, আগেও তো তুলতে পারতেন!"
এ ব্যাপারে আলাদা করে চাকরিপ্রার্থীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি, প্রশাসনের তরফেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি। তবে পরে প্রশাসনের তরফ থেকে চাকরিপ্রার্থীদের কাছ থেকে স্মারকলিপি জমা নেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবি, তাঁরা ২০২২ সালে টেট পাশ করেছেন, কিন্তু এখনও নিয়োগ হয়নি। তাঁদের কথায়, "আমরা বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কোনও ফল হয়নি। তাই এই কৌশল অবলম্বন করে সরাসরি সরকারি সভায় এসে হাজির হই।"
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা ঘিরে তীব্র আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।