Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SSC: আন্দোলন হোক রাজনীতিমুক্ত, শুধু যোগ্যদের আওয়াজটুকু পৌঁছে দিক নেতারা, দাবি চাকরিহারাদের

আগামিকাল অর্থাৎ, সোমবার ও মঙ্গলবার চিহ্নিত পাঁচ জনকে বিধাননগর নর্থ থানায় (Bidhannagar North Police Station) হাজিরা দিতে বলা হয়েছে।

SSC: আন্দোলন হোক রাজনীতিমুক্ত, শুধু যোগ্যদের আওয়াজটুকু পৌঁছে দিক নেতারা, দাবি চাকরিহারাদের

সাংবাদিক বৈঠকে চাকরিহারারা

শেষ আপডেট: 18 May 2025 22:58

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনে রাজনীতির (Politics) রং লাগুক এমনটা চাইছেন না চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। রাজনীতির মানুষদের তাঁদের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে সমস্যা রয়েছে, এই তাঁদের সাফ কথা।

রোববার বিকেলে সাংবাদিক বৈঠকে এক চাকরিহারা শিক্ষক তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান, ‘আন্দোলনের লাগাম আমাদের হাতেই থাকবে।’ বরং রাজ্যের রাজনৈতিক দলগুলিকে (political party) চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আন্দোলনকারীরা।

প্রশাসনিক দিক থেকে সুরাহার আশ্বাস চাই চাকরিহারাদের। যোগ্যদের পাশে আছেন রাজ্যের নেতা-মন্ত্রীরা এটা বোঝাতে হবে তাঁদের।  সাংবাদিক বৈঠকে আরও বলেন তাঁরা, ‘আমাদের ওপর অবিচারের কথা সংসদে বলুন। রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিন আমাদের কথা'।

শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) আন্দোলনকারীদের বিক্ষোভ অবস্থানে গিয়েছিলেন। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে, তাঁদের পাশে থাকতে রাত জাগার কথাও বলেন। তাঁর কথায়, ‘মমতা যোগ্য অযোগ্য তালিকা আটকে রেখেছেন’। বিক্ষোভস্থলে থাকা চাকরিহারাদের খাবারের ব্যবস্থা করেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তাঁরা।

সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকে পাঠায় বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)। বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ (Police)।

বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers)। তারপর থেকে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। শনিবার বিক্ষোভে শামিল হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের।

শিক্ষকদের আন্দোলনে কেন ছোটদের শামিল করা হয়েছে, তার উত্তর চেয়ে বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন (State Child Protection Society)।  

যদিও এ ব্যাপারে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে দ্য ওয়ালকে তাঁদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানান, একদল পড়ুয়াকে তাঁরা রাস্তায় বসে পড়িয়েছেন, আঁকা শিখিয়েছেন, গল্প বলেছেন ঠিকই, কিন্তু যারা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে তাঁদের আন্দোলনে শামিল হয়েছে, তাদের সঙ্গে আন্দোলনকারীদের কোনও সম্পর্ক নেই।

আগামিকাল অর্থাৎ, সোমবার ও মঙ্গলবার চিহ্নিত পাঁচ জনকে বিধাননগর নর্থ থানায় (Bidhannagar North Police Station) হাজিরা দিতে বলা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষকদের তরফে জানানো হয়েছে, ওই ৫ শিক্ষকের সঙ্গে বাকি আন্দোলনকারীরাও থানায় যাবেন। জানা গিয়েছে, আরও ১০ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদেরও চিঠি পাঠানো হবে।


```