Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

SSC: লাঠি-লাথির পর এবার চাকরিহারা শিক্ষকদের ডেকে পাঠাল পুলিশ, নজরে মোট ১৫ জন

সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকে পাঠাল বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)।

SSC: লাঠি-লাথির পর এবার চাকরিহারা শিক্ষকদের ডেকে পাঠাল পুলিশ, নজরে মোট ১৫ জন

ফাইল ছবি

শেষ আপডেট: 18 May 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকে পাঠাল বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)। বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ (Police)। 

এবার সোমবার ও মঙ্গলবার চিহ্নিত পাঁচ জনকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষকদের তরফে জানানো হয়েছে, ওই ৫ শিক্ষকের সঙ্গে বাকি আন্দোলনকারীরাও থানায় যাবেন। জানা গিয়েছে, আরও ১০ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদেরও চিঠি পাঠানো হবে।

বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers)। তারপর থেকে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। শনিবারের পর আজ রোববারও ছুটির দিন তাই নতুন করে কোনও কর্মসূচির ঘোষণা করেননি তাঁরা।

যদিও এদিন সকাল সকাল ঝাড়ু হাতে বিকাশ ভবন চত্বর সাফ করেছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তাঁদের বক্তব্য, আন্দোলন ও অবস্থানের কারণে নোংরা হচ্ছে আন্দোলনস্থল।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। তাঁরা সকলেই ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ওই প্যানেলে থাকা দৃষ্টিহীন এবং বিশেষ ভাবে সক্ষম শিক্ষকেরাও এ বার পথে নামছেন।

আজ  বিকেল ৩টে থেকে তাঁদের কর্মসূচি শুরু হবে। সেখানে 'যোগ্য' দৃষ্টিহীন, বিশেষ ভাবে সক্ষম শিক্ষকরা নিজেদের জীবন সংগ্রামের অভিজ্ঞতার কথা শোনাবেন। রাস্তাতেই পড়াবেন ছোটদের। যার নাম দেওয়া হয়েছে 'উদয়নের পাঠশালা'।


```