Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

SSC: শিক্ষকদের আন্দোলনে ছোটরা কেন, বিধাননগর পুলিশের কাছে জবাব তলব রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকে পাঠিয়েছে বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)।

SSC: শিক্ষকদের আন্দোলনে ছোটরা কেন, বিধাননগর পুলিশের কাছে জবাব তলব রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

ফাইল ছবি

শেষ আপডেট: 18 May 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকে পাঠিয়েছে বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)। বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ (Police)। এবার শিক্ষকদের আন্দোলনে কেন ছোটদের শামিল করা হয়েছে, তার উত্তর চেয়ে বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন (State Child Protection Society)।  

বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers)। তারপর থেকে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। শনিবার বিক্ষোভে শামিল হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের।

ব্যাপারটা নজরে আসে শিশু সুরক্ষা কমিশনের। আন্দোলনে শিশুদের শামিল করা নিয়ে সরাসরি শিক্ষকদের কাছে নয়, বরং পুলিশকেই নোটিস দিয়েছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস।

যদিও এ ব্যাপারে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে দ্য ওয়ালকে তাঁদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানান, একদল পড়ুয়াকে তাঁরা রাস্তায় বসে পড়িয়েছেন, আঁকা শিখিয়েছেন, গল্প বলেছেন ঠিকই, কিন্তু যারা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে তাঁদের আন্দোলনে শামিল হয়েছে, তাদের সঙ্গে আন্দোলনকারীদের কোনও সম্পর্ক নেই।

এই আন্দোলন নিয়ে শিশু সুরক্ষা কমিশনের জবাব তলব বিপদ আরও বাড়িয়েছে বলেই মনে করছেন অনেকে। তবে যেহেতু সরাসরি পুলিশকেই চিঠি পাঠানো হয়েছে, তাই ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাইছেন না আন্দোলনকারীদের একাংশ। 


```