Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পুজোয় বিষাদের সুর, আন্দোলনের জন্য পুরো বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষক সুমনের

সারা রাজ্য যখন দুর্গাপুজোর আলো-আনন্দে মেতে উঠেছে, তখন চুঁচুড়ার কোদালিয়ার এক বাড়িতে ছায়া নেমেছে বিষাদের। চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসের কথায়, “যখন সবার ঘরে উৎসব, তখন আমাদের ঘরে অনাহারের হাহাকার।”

পুজোয় বিষাদের সুর, আন্দোলনের জন্য পুরো বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষক সুমনের

সুমন বিশ্বাস।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 08:36

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্য যখন দুর্গাপুজোর আলো-আনন্দে মেতে উঠেছে, তখন চুঁচুড়ার কোদালিয়ার এক বাড়িতে ছায়া নেমেছে বিষাদের। চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসের (Suman Biswas) কথায়, “যখন সবার ঘরে উৎসব, তখন আমাদের ঘরে অনাহারের হাহাকার।”

অগস্ট মাসে আন্দোলনে ব্যস্ত থাকায় নিয়মিত স্কুলে যেতে পারেননি তিনি। তাই অগস্টের বেতন কাটা গিয়েছিল আংশিক। সেপ্টেম্বরে আরও বড় ধাক্কা—এক টাকাও ঢোকেনি তাঁর অ্যাকাউন্টে। পুরো বেতন কেটে নিয়েছে সরকার। অভিযোগ তুলেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে যেন ইচ্ছে করেই অনাহারে মারার চেষ্টা করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন (SSC Recruitment Scam)। তবে শীর্ষ আদালতের নির্দেশ মেনে তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতনও পাবেন। সেই তালিকাতেই রয়েছেন সুমন বিশ্বাস। নতুন নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায়ও বসেছেন তিনি। কিন্তু আন্দোলন থামাননি। আর সেই আন্দোলনের জন্যই বেতন কাটা যাচ্ছে বলে দাবি সুমনের।

আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই, ফের জানিয়ে দিয়েছেন চাকরিহারা এই শিক্ষক। তাঁর কথায়, “আমাদের যোগ্য চাকরি দুর্নীতিতে কেড়ে নেওয়া হয়েছে। তাই লড়াই থেকে একচুলও পিছোব না।”

পাশাপাশি সহকর্মী চাকরিহারা শিক্ষকদেরও পুজো-পরবর্তী সময়ে নতুন উদ্যমে আন্দোলনে নামার ডাক দিয়েছেন তিনি। সুমনের স্পষ্ট বার্তা, “বেতন কেটে নিলেও ভয় পাব না। পুজো শেষ হোক, তার পর ফের রাস্তায় নামতে হবে।”


```