Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

করুরে বিজয়ের সভায় পদপিষ্ট কাণ্ডে গ্রেফতার টিভিকে নেতা, এফআইআরে নাম অভিনেতা-রাজনীতিকেরও

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিনেতা বিজয়ের বিরুদ্ধেই। এফআইআরে স্পষ্টভাবে লেখা হয়েছে, বিজয় ইচ্ছে করেই সভায় প্রায় চার ঘণ্টা দেরি করে হাজির হন, যদিও তিনি জেলায় অনেক আগে পৌঁছেছিলেন। 

করুরে বিজয়ের সভায় পদপিষ্ট কাণ্ডে গ্রেফতার টিভিকে নেতা, এফআইআরে নাম অভিনেতা-রাজনীতিকেরও

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 07:20

দ্য ওয়াল ব্যুরো: করুরের মর্মান্তিক পদপিষ্ট (Tamilnadu Stampede News) ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। শনিবার অভিনেতা-রাজনীতিক বিজয়ের সভায় ঘটে যাওয়া এই বিপর্যয়ের (Actor-Politician Vijay's Rally) পর ৪৮ ঘণ্টার মাথায় গ্রেফতার হলেন তামিলাগা ভেভট্রি কাজগম (TVK)-এর করুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন (TVK Leader Arrested)। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’, ‘অপরাধমূলক হত্যাকাণ্ড’, ‘সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ’-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শুধু তাই নয়, টিভিকে-র সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিনেতা বিজয়ের বিরুদ্ধেই। এফআইআরে স্পষ্টভাবে লেখা হয়েছে, বিজয় ইচ্ছে করেই সভায় প্রায় চার ঘণ্টা দেরি করে হাজির হন, যদিও তিনি জেলায় অনেক আগে পৌঁছেছিলেন। তাঁর এই দেরির জেরে সভায় অস্থিরতা তৈরি হয় আর সেখান থেকেই শুরু হয় ভয়াবহ পদপিষ্ট কাণ্ড। অভিযোগ, বিজয় অনুমতি ছাড়াই সড়কযাত্রা করেন এবং দলের কর্মীদের মধ্যে “অপ্রয়োজনীয় প্রত্যাশা” তৈরি করেন।

এদিকে, প্রত্যাশার চেয়ে দ্বিগুণ মানুষ জড়ো হয়েছিলেন করুরের সভাস্থলে। প্রচণ্ড গরম, খাবার ও জলের সঙ্কট, দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি—সব মিলে বহু মানুষ দুর্বল হয়ে পড়েন। হুড়োহুড়িতে ভেঙে পড়ে ব্যারিকেড, ভেঙে যায় টিনের ছাউনি। আতঙ্কে দিশাহারা ভিড় তখন মাড়িয়ে যায় অসহায় মানুষজনকে। হাসপাতালের নথি বলছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু এবং ১৮ জন মহিলা।

অভিযোগ উঠছে পুলিশের ভূমিকাও নিয়ে। যথেষ্ট বাহিনী মোতায়েন হয়নি, ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট।

এরই মধ্যে টিভিকে নেতা আধব অর্জুনা এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্টে। দলের অভিযোগ, শাসক ডিএমকে ষড়যন্ত্র করে এই পরিস্থিতি তৈরি করেছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।

অভিনেতা-রাজনীতিক বিজয় নিজে টুইট করে জানিয়েছেন, 'গোটা ঘটনায় তিনি মর্মাহত'। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি ঘোষণা করেছেন ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা করে অনুদান।

করুরের এই পদপিষ্ট কাণ্ড শুধু তামিলনাড়ুই নয়, গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছে। এখন সবার নজর আদালতের রায় এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে।


```