Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হলিউড থেকে আসবাব, বিদেশি বাজারে ট্রাম্পের শুল্ক ঝড়! সিনেমায় ১০০% ট্যারিফ, আসবাবে বড়সড় চাপ

হলিউড, একসময় যাকে বলা হতো বিশ্ব সিনেমার কেন্দ্র, বর্তমানে সঙ্কটে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের দাপটে হলঘরে ভিড় কমেছে। টিকিট বিক্রি কমেছে ব্যাপক হারে, প্রযোজনাও কমেছে।

হলিউড থেকে আসবাব, বিদেশি বাজারে ট্রাম্পের শুল্ক ঝড়! সিনেমায় ১০০% ট্যারিফ, আসবাবে বড়সড় চাপ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 07:52

দ্য ওয়াল ব্যুরো: আবারও শুল্ক-তরবারি হাতে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! এবার নিশানায় সিনেমা আর আসবাবপত্র। ঘোষণা করলেন, “মার্কিন মাটির বাইরে তৈরি সব ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে (Impose 100% Tariffs On Films Made Outside US)।” শুধু তাই নয়, যেসব দেশ আমেরিকার ভেতরে আসবাব তৈরি করে না, তাদের উপরও চাপানো হবে 'বড়সড় ট্যারিফ' (Threatens Tax On Furniture)।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, “আমেরিকার সিনেমা ব্যবসা বিদেশে চলে গিয়েছে—যেন শিশুর কাছ থেকে মিষ্টি কেড়ে নেওয়ার মতো।” ক্যালিফোর্নিয়ার 'দুর্বল এবং অযোগ্য গভর্নর'-এর কথা টেনে এনে তাঁর অভিযোগ, রাজ্যের ছবি শিল্পকে বিদেশের কাছে হারাতে হয়েছে। তাই এই ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।

অন্য এক পোস্টে ট্রাম্প উত্তর ক্যারোলিনার হারানো আসবাব ব্যবসার কথা তুলে ধরে লিখেছেন, “এই ব্যবসা চীন আর অন্য দেশের কাছে চলে গিয়েছে। আমি চাই আবার সেটিকে ফিরিয়ে আনা হোক। তাই বিদেশ থেকে আসা আসবাবের উপর শুল্ক চাপানো হবে।”

হলিউড, একসময় যাকে বলা হতো বিশ্ব সিনেমার কেন্দ্র, বর্তমানে সঙ্কটে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের দাপটে হলঘরে ভিড় কমেছে। টিকিট বিক্রি কমেছে ব্যাপক হারে, প্রযোজনাও কমেছে। ২০২৩-২৪ সালে লেখক ইউনিয়ন ও অন্যান্য শ্রমিক সংগঠনের দীর্ঘ ধর্মঘটে শিল্পে ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার। কর্মসংস্থানের বড়সড় ধাক্কা এখনও কাটেনি।

ফার্নিচার নিয়েও কড়া অবস্থান নিয়েছেন ট্রাম্প। অগস্টে তিনি বিদেশ থেকে আমদানিকৃত সব আসবাবের উপর তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর ঘোষণা, “৫০ দিনের মধ্যে তদন্ত শেষ হবে এবং বিদেশি আসবাব আমদানির ওপর শুল্ক বসানো হবে।”

গত বৃহস্পতিবারই ট্রাম্প ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর থেকে রান্নাঘরের কেবিনেট, বাথরুম ভ্যানিটি এবং সংশ্লিষ্ট পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আর সোফা-সেটসহ আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক বসবে।

অর্থনীতিবিদরা বলছেন, ২০০০ সাল থেকে আমেরিকায় আসবাব শিল্পে চাকরির সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। শুধু ২০২৪ সালেই বিদেশ থেকে আমদানি হয়েছে প্রায় ২৫.৫ বিলিয়ন ডলারের আসবাব, যার অর্ধেকের বেশি এসেছে চীন ও ভিয়েতনাম থেকে। ফলে নতুন শুল্কে বাজারে চাপ বাড়বে বলেই আশঙ্কা।

এর মধ্যেই পোশাক থেকে টিভি—সব পণ্যের দাম লাফিয়ে বাড়ছে। ট্রাম্পের নতুন শুল্কনীতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


```