বিচারপতি এও জানান, ওই তালিকায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই 'যোগ্য' তালিকায় থাকেন, তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগ অংশ নিতে পারেন।
.jpeg.webp)
বিচারপতি সিনহা।
শেষ আপডেট: 3 December 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ র নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী (SSC Recruitment) গ্রুপ সি ও গ্রুপ ডির ৭২৯৩ জন দাগিদের (orders publication of list of Group C and Group D candidates)) তালিকা প্রকাশের জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। এবার গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-র 'যোগ্য'দের তালিকা প্রকাশেরও নির্দেশ দিলেন তিনি। একই সঙ্গে যোগ্যপ্রার্থীরা যাকে বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগ অংশ নিতে পারেন সেই নির্দেশও দিল আদালত।
এদিন আদালত জানিয়েছে, ২০১৬ র নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী 'যোগ্য'দের তালিকা প্রকাশ করতে হবে। যারা 'নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য' নয় তাদের তালিকা প্রকাশ করতে হবে। ৮ ডিসেম্বরের আগে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি এও জানান, ওই তালিকায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই 'যোগ্য' তালিকায় থাকেন, তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগ অংশ নিতে পারেন।
এর আগে এই মামলায় আদালত জানায়, এবার গ্রুপ সি ও গ্রুপ ডি ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় দাগিদের রোল নাম্বার, নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ থাকতে হবে। কমিশনের তরফে অবশ্য জানানো হয়, ৩৫১২ দাগিদের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
আদালতের স্পষ্ট নির্দেশ, ওএমআর মিস ম্যাচ, ব়্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল সহ ভিন্ন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে।
২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই রায়ে গ্রুপ সি ও ডি-র বহু প্রার্থীও ক্ষতিগ্রস্ত হন।
আদালতের নির্দেশ মেনে এ বছর ফের নতুন করে নিয়োগ পরীক্ষা চালু করেছে এসএসসি। তবে এদিনের মামলার প্রেক্ষিতে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-র দাগিদের তালিকা কবে প্রকাশ করবে তার ওপরেই এখন গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে বল মত বিশেষজ্ঞদের।