তালিকায় দাগিদের রোল নাম্বার, নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ থাকতে হবে।
.jpeg.webp)
বিচারপতি অমৃতা সিনহা।
শেষ আপডেট: 1 December 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় ফের জট (SSC Recruitment)! এবার গ্রুপ সি ও গ্রুপ ডির ৭২৯৩ জন দাগিদের (orders publication of list of Group C and Group D candidates)) তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
যোগ্য তালিকা থেকে নাম বাদ পড়েছে, এই অভিযোগে এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, তাঁরা কোনও ভাবেই ‘দাগি’ নন, তবু ভুলভাবে তাঁদের নাম অযোগ্য প্রার্থীদের তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে।
বুধবার গ্রুপ সি ও ডি পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন করা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আবেদনকারীদের আইনজীবীর অনুরোধ মেনে জরুরি শুনানির অনুমতি দেন বিচারপতি।
ওই মামলার শুনানিতে আদালত জানায়, এবার গ্রুপ সি ও গ্রুপ ডি ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় দাগিদের রোল নাম্বার, নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ থাকতে হবে। কমিশনের তরফে অবশ্য জানানো হয়, ৩৫১২ দাগিদের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে এদিন আদালত জানিয়েছে, কমিশনকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
আদালতের স্পষ্ট নির্দেশ, ওএমআর মিস ম্যাচ, ব়্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল সহ ভিন্ন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে।
২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই রায়ে গ্রুপ সি ও ডি-র বহু প্রার্থীও ক্ষতিগ্রস্ত হন।
আদালতের নির্দেশ মেনে এ বছর ফের নতুন করে নিয়োগ পরীক্ষা চালু করেছে এসএসসি। তবে এদিনের মামলার প্রেক্ষিতে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-র দাগিদের তালিকা কবে প্রকাশ করবে তার ওপরেই এখন গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে বল মত বিশেষজ্ঞদের।